
শহিদুল্লাহ্ আল আজাদ. রূপসা প্রতিনিধিঃ খুলনা জেলায় রূপসা উপজেলার নৈহাটি ইসলামীয়া ক্যাডেট একাডেমির ৫ম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও সকল শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া আজ ২৮ শে নভেম্বর শনিবার সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র প্রতিষ্ঠানের সভাপতি শাহ্ জামান প্রিন্স। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারি মোঃ আঃ হালিম মোড়ল, সহ সেক্রেটারি মোঃ ওয়াজিদ শেখ, প্রধান উপদেষ্টা মোঃ তারেক আহমেদ টিপু, উপদেষ্টা মোঃ আঃ রহিম কাজী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ বেতার খুলনার অন্যতম সংগঠন শেখ ছখিনা খয়বার শিল্পী গোষ্ঠী. খুলনার প্রতিষ্ঠাতা সভাপতি ক্বারী শহিদুল্লাহ আল আজাদ, বিদায়ী ও সকল শিক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, প্রতিষ্ঠান প্রধান হাফেজ মাওঃ সালমান ফারসী। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মাওঃ আব্দুল্লাহ বিন আবজাল, ইসলামী সংগীত পরিবেশন শিক্ষক হাফেজ মোঃ হুযাইফা।
এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ শাহরিয়ার আজাদ রাব্বি, হাফেজ মোঃ আব্দুল আহাদ, মোসাঃ খাদিজা আক্তার সহ সকল শ্রেণির শিক্ষার্থী ও সকল শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ বছর অত্র প্রতিষ্ঠান থেকে প্লে থেকে ৫ম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় অংশ গ্রহন করবেন ১১২ জন শিক্ষার্থী, এর মধ্যে বিদায়ী শিক্ষার্থী রয়েছে ১২জন। বিদায়ী অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহন করেন, ৫ম শ্রেণীর শিক্ষার্থী মোসাঃ সানজিদা জামান, জান্নাতুল, সামিয়া আক্তার, রোজা মানি, আশরাফুল, ইসমাইল, হাওলাদার, হাবিবুল্লাহ, রুবাইয়া, তাসনিম, মেহেরুন্নেছা প্রমুখ।
প্রতিবেদকের নাম 



















