Dhaka ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পাইন্দংয়ে সচেতন নাগরিক ফোরামের মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত, বজ্রপাত ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শেরপুর-ধুনট মহাসড়কে তালবীজ রোপণ সুবর্ণচরে কমিউনিটি পুলিশের আয়োজনে কাবাডি প্রতিযোগিতা বদলগাছীতে জেরিন কিন্ডারগার্টেনের ৪২ শিক্ষার্থী পেল বৃত্তির সম্মাননা জেলা গাইড ক্যাম্প-২০২৬-এর মহা তাঁবু জলসা অনুষ্ঠিত ‌ ফটিকছড়িতে অথেন্টিক ফাউন্ডেশনের ট্যালেন্ট হান্টের পুরস্কার বিতরণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত ধামইরহাটে শিশু নির্যাতনের মামলা ‘মিথ্যা’ দাবি করে মানববন্ধন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি নাটোর লালপুরে পুকুরে ডুবে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু

রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটি’র গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৬ সময় দেখুন

অপু দাস, রাজশাহী ব্যুরো

রাজশাহী মহানগরীকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ৩০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তর প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
নগরীর সিএন্ডবি মোড় এলাকায় আরএমপি সদর দপ্তর প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। রাজশাহীর পরিবেশ ও নগরীর সবুজায়ন আরও জোরদার করার উদ্দেশ্যে আয়োজিত এ কর্মসূচিতে নগরজুড়ে ৩০ হাজার গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রিডা)-এর সার্বিক সহযোগিতায় কর্মসূচিটির আয়োজন করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি), রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এবং রাজশাহীর সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এমপি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নগর নিশ্চিত করতে রাজশাহীকে আরও সবুজ করে গড়ে তোলা প্রয়োজন। দীর্ঘ দুই থেকে তিন দশক ধরে রাজশাহীকে সবুজায়নের জন্য যে ধারাবাহিক উদ্যোগ ও প্রচেষ্টা চালানো হয়েছে, তার ফলে নগরী যে অবস্থান তৈরি করেছে, এর পেছনে রাজশাহী জেলা ও মহানগরের সর্বস্তরের মানুষের অবদান রয়েছে।
তিনি বলেন, রাজশাহীর সবুজায়নের এই অর্জন শুধু একটি প্রতিষ্ঠান বা নির্দিষ্ট কোনো ব্যক্তির নয়; বরং এটি নগরবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। তাই দীর্ঘদিনের অর্জিত সুনাম ও গৌরব ধরে রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
নিজের মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময়ের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, তার দায়িত্ব পালনকালে গত ১৭ বছরে রাজশাহী মহানগরী বিভিন্ন সময়ে জাতীয় পর্যায়ে ১৪ বার প্রথম স্থান অর্জন করেছে। এর ধারাবাহিকতায় রাজশাহী দেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’ হিসেবে পরিচিতি লাভ করেছে বলে তিনি উল্লেখ করেন।
নগরীর পরিবেশের পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির কথাও তুলে ধরে তিনি বলেন, রাজশাহী মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও সুদৃঢ় অবস্থান তৈরি হয়েছে। নগরীর সামগ্রিক উন্নয়ন ও পরিবেশ রক্ষায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং নগরবাসীর সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ।
বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, গাছ প্রকৃতি ও মানুষের জীবনধারণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বৃক্ষ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ার মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পৃথিবীতে বৃক্ষ না থাকলে মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীর অস্তিত্বও হুমকির মুখে পড়ত।
তিনি বলেন, পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করতে প্রত্যেক নাগরিকের নিয়মিত বৃক্ষরোপণে এগিয়ে আসা উচিত। শুধু চারা রোপণ করলেই দায়িত্ব শেষ হয় না, সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণের প্রতিও গুরুত্ব দিতে হবে।
অনুষ্ঠানে নগরীর সবুজায়নে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন ভূমিমন্ত্রী। একই সঙ্গে নগরীর পরিবেশ রক্ষায় সংশ্লিষ্টদের অবদানের জন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপার্স অ্যাসোসিয়েশন (রিডা)-এর সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবীর, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ এরশাদ আলী ঈশা, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
আলোচনা সভা ও বক্তব্য পর্ব শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। পরে উপস্থিত মানুষের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে রাজশাহী মহানগরীকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যে ৩০ হাজার বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নগরীর সবুজায়ন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নাগরিকদের মধ্যে বৃক্ষরোপণের বিষয়ে সচেতনতা তৈরিতে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে নগরীর বিভিন্ন এলাকায় সবুজের পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সোনাতলায় ডোবা থেকে অটোরিকশাচালক কিশোরের লাশ উদ্ধার, অটোরিকশা নিখোঁজ
Tag :
জনপ্রিয় পোস্ট

পাইন্দংয়ে সচেতন নাগরিক ফোরামের মাদকবিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত,

রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটি’র গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

আপডেটের সময়: ০৪:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

আরও পড়ুনঃ  ‎কাশিমপুর সেটেলমেন্ট জরিপ অফিসে গ্রাহকসেবায় সন্তুষ্ট জমির মালিকরা