Dhaka ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে ভাদুরিয়ায় ১১ দলীয় ঐক্যের স্বাগত মিছিল উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি কুলাউড়ায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৪ ওয়ারেন্টভুক্ত আরও ৮ আসামি আটক বরগুনায় বন বিভাগের সামনেই উজাড় হচ্ছে বনাঞ্চল কোথায় গেল পদ্মার সেই রুপালি ইলিশ কেরানীগঞ্জে ‘সরকার ডিজিটাল সিটি হাউজিং’-এর জোরপূর্বক জমি ভরাট, হয়রানি ও মিথ্যা মামলার প্রতিবাদে তেঘুরিয়ায় তীব্র ক্ষোভ ও মানববন্ধন আসিফ মাহমুদ ও তার স্ত্রীর দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি পদ্মায় হঠাৎ জলোচ্ছ্বাস: ২০ নৌকাডুবি, শহররক্ষা বাঁধে ধস, আহত ১৫ চতুর্মুখী রাজনৈতিক ও সামরিক চাপে সউদী যুবরাজ মেধা ও যোগ্যতার যেকোনো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী

সোনাতলায় ডোবা থেকে অটোরিকশাচালক কিশোরের লাশ উদ্ধার, অটোরিকশা নিখোঁজ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৯ সময় দেখুন

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার সোনাতলায় ডোবা থেকে আব্দুর রহমান (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে অটোরিকশা চালাত। সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আব্দুর রহমান। এরপর সে আর বাড়ি ফেরেনি। বুধবার সকালে লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবার মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরটিকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তার অটোরিকশাটিও পাওয়া যায়নি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দর এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল
Tag :
জনপ্রিয় পোস্ট

১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করার লক্ষ্যে ভাদুরিয়ায় ১১ দলীয় ঐক্যের স্বাগত মিছিল

সোনাতলায় ডোবা থেকে অটোরিকশাচালক কিশোরের লাশ উদ্ধার, অটোরিকশা নিখোঁজ

আপডেটের সময়: ০৩:৩৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ার সোনাতলায় ডোবা থেকে আব্দুর রহমান (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভেলুরপাড়া-কলেজ স্টেশন সড়কের লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রহমান গাবতলী উপজেলার গোয়ালপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে। সে অটোরিকশা চালাত। সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মঙ্গলবার বিকেলে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় আব্দুর রহমান। এরপর সে আর বাড়ি ফেরেনি। বুধবার সকালে লোহাগাড়া নয়াপাড়া এলাকায় একটি ডোবার মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কিশোরটিকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে। তার অটোরিকশাটিও পাওয়া যায়নি। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুনঃ  লালপুরে কাগজে তিন, কর্মরত দুই টেকনোলজিস্ট দুপুরের পর বন্ধ ল্যাবের নমুনা সংগ্রহ