Dhaka ০৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

মোটরসাইকেলে শেয়ালের ধাক্কা, প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৬৫ সময় দেখুন

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধি: ​বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে সড়কে শেয়ালের সঙ্গে ধাক্কা লেগে আব্দুল বাছেদ রুবেল (৪২) নামে এক ইলেকট্রিশিয়ান মারা গেছেন। নিহত রুবেল উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের আব্দুর রহমানের ছেলে। ধুনট-জোড়শিমুল সড়কের আনাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বাছেদ রুবেল ধুনট-জোড়শিমুল সড়কের চিকাশি মফিজ মোড় এলাকায় বৈদ্যুতিক সামগ্রী মেরামত করে জীবিকা নির্বাহ করতেন। ​শনিবার রাত ৮টার দিকে রুবেল ধুনট শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে আনারপুর গ্রামে এলাকায় পৌঁছলে ওই সময় শেয়াল রাস্তা পারাপারকালে চলন্ত মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে রুবেল ছিটকে পড়ে আহত হন।

আরও পড়ুনঃ  সিংড়ায় দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে বিএনপির কর্মীসভা

​স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে রুবেল মারা যান। ​ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে রুবেলের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  বাড়তি খরচ ও কম দামে ঈশ্বরদীতে কমেছে শিমের আবাদ
Tag :
জনপ্রিয় পোস্ট

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মোটরসাইকেলে শেয়ালের ধাক্কা, প্রাণ গেল ইলেকট্রিশিয়ানের

আপডেটের সময়: ০৪:৩০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধি: ​বগুড়ার ধুনট উপজেলায় মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে সড়কে শেয়ালের সঙ্গে ধাক্কা লেগে আব্দুল বাছেদ রুবেল (৪২) নামে এক ইলেকট্রিশিয়ান মারা গেছেন। নিহত রুবেল উপজেলার চিকাশি ইউনিয়নের সোনারগাঁ গ্রামের আব্দুর রহমানের ছেলে। ধুনট-জোড়শিমুল সড়কের আনাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল বাছেদ রুবেল ধুনট-জোড়শিমুল সড়কের চিকাশি মফিজ মোড় এলাকায় বৈদ্যুতিক সামগ্রী মেরামত করে জীবিকা নির্বাহ করতেন। ​শনিবার রাত ৮টার দিকে রুবেল ধুনট শহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে আনারপুর গ্রামে এলাকায় পৌঁছলে ওই সময় শেয়াল রাস্তা পারাপারকালে চলন্ত মোটরসাইকেলের সাথে ধাক্কা লেগে রুবেল ছিটকে পড়ে আহত হন।

আরও পড়ুনঃ  বগুড়ায় রেলের দখলকৃত জলাশয় উদ্ধার, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান