Dhaka ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া। বান্দরবানে দরিদ্র পরিবার, রোগী ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান বিতরণ ৮ হাজার পান গাছ কর্তনের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান  ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ তাহিরপুরে অনিয়মের প্রতিবাদ করায় মহিলা বিষয়ক কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ ‎ ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া ফটিকছড়িতে গাজাসেবনের দায়ে এক যুবকের কারাদণ্ড মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত চট্টগ্রামে ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি-এসপি লামা পৌরসভা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন

মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ৪১ সময় দেখুন

মান্দা(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

আরও পড়ুনঃ  মাদারগঞ্জে ইট ভাটার মোল্ডিং মেশিনে পিষ্ট হয়ে সাবেক বিএনপি নেতার মৃত্যু

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, বেগম খালেদা জিয়া গণধিকার গণতন্ত্র পরিষদ নওগাঁ জেলার শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক এ এইচ এম মুস্তাফিজুর রহমান ফিরোজ। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  মান্দায় ১৩৭ গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন এমপি ডাঃ টিপু

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, আগাম সতর্কতা এবং যথাযথ ব্যবস্থাপনার বিকল্প নেই। দুর্যোগের আগে সচেতনতা তৈরি ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা গেলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ জন্য প্রতিটি পরিবার থেকেই দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি শুরু করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। এ সময় দুর্যোগকালীন করণীয়, নিরাপদে আশ্রয় গ্রহণ এবং জীবন রক্ষার বিভিন্ন কৌশল তুলে ধরে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।

আরও পড়ুনঃ  শালিখার সীমাখালী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নজরুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় পোস্ট

হোসেনপুরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় মহড়া।

মান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

আপডেটের সময়: ১২:১৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মান্দা(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দায় ‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

আরও পড়ুনঃ  ধামইরহাটে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক এবং মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন, বেগম খালেদা জিয়া গণধিকার গণতন্ত্র পরিষদ নওগাঁ জেলার শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক এ এইচ এম মুস্তাফিজুর রহমান ফিরোজ। এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  ভোটের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি, আগাম সতর্কতা এবং যথাযথ ব্যবস্থাপনার বিকল্প নেই। দুর্যোগের আগে সচেতনতা তৈরি ও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা গেলে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। এ জন্য প্রতিটি পরিবার থেকেই দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি শুরু করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। এ সময় দুর্যোগকালীন করণীয়, নিরাপদে আশ্রয় গ্রহণ এবং জীবন রক্ষার বিভিন্ন কৌশল তুলে ধরে একটি সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।

আরও পড়ুনঃ  মান্দা বিলে মোবাইল কোর্ট, অবৈধ বানা উচ্ছেদ