Dhaka ০৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চট্টগ্রামে ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি-এসপি লামা পৌরসভা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন মাইজভাণ্ডার শরীফে ২৭শে আশ্বিন খোশরোজ শরীফ পালিত স্বচ্ছতা ও সুশৃঙ্খলভাবে ফ্যামিলি কার্ড বিতরণে আটোয়ারীতে প্রেস কনফারেন্স ধামরাইয়ে ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা, প্রশাসনকে খবর; যুবকের ২ মাসের কারাদণ্ড মির্জাপুরে অবৈধ কাভার্ডভ্যানে গ্যাস বিক্রি, মা সিএনজি স্টেশনের মালিকের ১ লাখ টাকা জরিমানা চট্টগ্রাম সীতাকুণ্ডে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ৭ টন ইলিশ জব্দ কন্যাশিশুর স্বপ্নপূরণে সুযোগ দিন টাঙ্গাইলের সার্বিক উন্নয়নে  ডিসি আবু সাঈদের সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত এনসিটি: ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি বাতিলের দাবিতে বন্দর রক্ষা কমিটির অনশন

লামা পৌরসভা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলার লামা পৌরসভা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মোঃ শহিদুল ইসলামকে আহ্বায়ক, মোঃ তৌফিকুর রহমান জিসানকে সদস্য সচিব এবং মোঃ সোহানুর রহমান সোহানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। গত ১১ আগস্ট রবিবার এ কমিটি অনুমোদন দেওয়া হয় বলে জানানো হয়েছে। তরুণ প্রজন্মকে সংগঠিত করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, রাষ্ট্রের সব পর্যায়ে বৈষম্য নিরসন, সুশাসন প্রতিষ্ঠা এবং অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নেও কাজ করবে সংগঠনটি। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইছহাক মিয়া। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোঃ মাকছুদুল হক, মোঃ আল আমিন, মোঃ আরিফুল ইসলাম রিয়াজ, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ মাকছুদুর রহমানকে।

আরও পড়ুনঃ  লালপুরে অনলাইন জুয়া ও সাইবার প্রতারণায় জড়িত ২ সদস্য গ্রেফতার

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোঃ সাখাওয়াত। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইউছুফ, মোঃ মহিউদ্দিন, মোঃ জাবেদ হোসেন ও মোঃ ইয়াছিন। এ ছাড়া সহসাংগঠনিক সম্পাদক হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন মোঃ হাবিব, মোঃ জসিম উদ্দীন, আল মাহমুদ ফয়সাল ও মোঃ আরিফুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়, লামা পৌরসভায় এনসিপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করাই নতুন কমিটির অন্যতম লক্ষ্য। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও দলীয় কর্মসূচি বাস্তবায়নেও কমিটির সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় তাজমিনকে ধর্ষণের পর গলা চেপে হত্যা করেন সিএনজি চালক সুমন: পুলিশের দাবি
Tag :
জনপ্রিয় পোস্ট

চট্টগ্রামে ৩০০ বছরের পুরোনো পূজামণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি-এসপি

লামা পৌরসভা এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন

আপডেটের সময়: ০৮:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মোঃরাসেল বিশেষ প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বান্দরবান জেলার লামা পৌরসভা শাখার নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মোঃ শহিদুল ইসলামকে আহ্বায়ক, মোঃ তৌফিকুর রহমান জিসানকে সদস্য সচিব এবং মোঃ সোহানুর রহমান সোহানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। গত ১১ আগস্ট রবিবার এ কমিটি অনুমোদন দেওয়া হয় বলে জানানো হয়েছে। তরুণ প্রজন্মকে সংগঠিত করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা, রাষ্ট্রের সব পর্যায়ে বৈষম্য নিরসন, সুশাসন প্রতিষ্ঠা এবং অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নেও কাজ করবে সংগঠনটি। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইছহাক মিয়া। যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মোঃ মাকছুদুল হক, মোঃ আল আমিন, মোঃ আরিফুল ইসলাম রিয়াজ, মোঃ শফিকুল ইসলাম ও মোঃ মাকছুদুর রহমানকে।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জের চড়ারহাট গণহত্যা দিবসে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন মোঃ সাখাওয়াত। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ ইউছুফ, মোঃ মহিউদ্দিন, মোঃ জাবেদ হোসেন ও মোঃ ইয়াছিন। এ ছাড়া সহসাংগঠনিক সম্পাদক হিসেবে কমিটিতে স্থান পেয়েছেন মোঃ হাবিব, মোঃ জসিম উদ্দীন, আল মাহমুদ ফয়সাল ও মোঃ আরিফুল ইসলাম। সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়, লামা পৌরসভায় এনসিপির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম বিস্তৃত করাই নতুন কমিটির অন্যতম লক্ষ্য। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও দলীয় কর্মসূচি বাস্তবায়নেও কমিটির সদস্যরা দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন