
মান্দা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর মান্দা উপজেলায় ১৩৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন।
গ্রাম পুলিশদের চলাচল সহজ করা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনে গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদকের নাম 



















