Dhaka ১০:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইতালির রোমে সন্ত্রাসী হামলায় নিহত নোয়াখালীর একই পরিবারের তিনজন চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াত যুব বিভাগের মাদকবিরোধী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা সম্পন্ন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে গাইবান্ধায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত মাগুরার শ্রীপুরে পালিত হলো আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস কেরানীগঞ্জের বন্দডাকপাড়ায় ইন্টারনেট ব্যবসা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ জন্ম থেকেই দুই পা স্বাভাবিকের তুলনায় ছোট। চলাফেরা করতে হয় দুই হাতের ওপর ভর করে হামাগুড়ি দিয়ে নদীতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী রাজশাহীর নওহাটায় ম্যাংগো লাভারের অফিসে হামলা নাগরপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও বিভিন্ন ফলজ গাছের চারা বিতরণ বগুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

মাগুরার শ্রীপুরে পালিত হলো আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস

আঃ জলিল শ্রীপুর মাগুরা: মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। এ দিবস উপলক্ষে আজ শুক্রবার (২৬ জুন) মাদকবিরোধী আলোচনা ও এক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।  পল্লী মঙ্গল সমিতির এ আলোচনা সভায় ডঃ মুসাফির নজরুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিয়া আলী আকবার। এ সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মুন্সি মুখলেছুর রহমান, সংগঠনের সহ-সভাপতি সাবেক প্রধান শিক্ষক ও শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব কাজী সাখাওয়াত হোসেন, সব্দালপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, সাবেক সব্দালপুর ইউনিয়ন চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম, কাজী খসরুল আলম, বিএনপি নেতা মামুন মৃধা সহ আরো অনেকে। আজকের এ সভায় সকল বক্তা মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান। আজকের স্লোগান হয় মাদক ছাড়ো নইলে শ্রীপুর ছাড়ো। আলোচনা সভার শেষে মাদকের বিরুদ্ধে একটি র‍্যালি পুরা এলাকা প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠেছে বনভূমি দখল
Tag :
জনপ্রিয় পোস্ট

ইতালির রোমে সন্ত্রাসী হামলায় নিহত নোয়াখালীর একই পরিবারের তিনজন

মাগুরার শ্রীপুরে পালিত হলো আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস

আপডেটের সময়: ০৯:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

আঃ জলিল শ্রীপুর মাগুরা: মাগুরা জেলার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে পালিত হল আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস। এ দিবস উপলক্ষে আজ শুক্রবার (২৬ জুন) মাদকবিরোধী আলোচনা ও এক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।  পল্লী মঙ্গল সমিতির এ আলোচনা সভায় ডঃ মুসাফির নজরুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মিয়া আলী আকবার। এ সভায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মুন্সি মুখলেছুর রহমান, সংগঠনের সহ-সভাপতি সাবেক প্রধান শিক্ষক ও শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জনাব কাজী সাখাওয়াত হোসেন, সব্দালপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি শরিফুল ইসলাম সাচ্চু, সাবেক সব্দালপুর ইউনিয়ন চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম, কাজী খসরুল আলম, বিএনপি নেতা মামুন মৃধা সহ আরো অনেকে। আজকের এ সভায় সকল বক্তা মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য যুবসমাজের প্রতি আহ্বান জানান। আজকের স্লোগান হয় মাদক ছাড়ো নইলে শ্রীপুর ছাড়ো। আলোচনা সভার শেষে মাদকের বিরুদ্ধে একটি র‍্যালি পুরা এলাকা প্রদক্ষিণ করে।

আরও পড়ুনঃ  ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামা ওবায়েদ কে সংবর্ধনা