Dhaka ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
চকরিয়ার বরইতলীর কৃতি সন্তান সাইফুল্লাহ আবির সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ শাহ্ মীর মুনিরীয়া দরবার শরীফে হিজরী নববর্ষ বরণ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাউনিয়া ‘স্বপ্নসারথি’ কিশোরীদের ১ম পর্বের সমাপনী ও সনদ বিতরণ তারাগঞ্জে আগুনে পুড়ল ৭ বসতঘর, লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাউনিয়ায় নারী ও কন্যা শিশুর সহিংসতা প্রতিরোধে আলোচনা সভা বদলগাছীতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দিনের হাতে “আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি হস্তান্তর বদলগাছী থানার ওসি মো. রুহুল আমিনের হাতে আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি প্রদান দৈনিক “আজকের জনবাণী” পত্রিকার বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি সৌজন্য কপি হস্তান্তর মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ মেরে ফেললেও লাশটা ফিরিয়ে দিন হোসেনপুরে নিখোঁজ কৃষকের পরিবারের আকুতি

মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ৩৪ সময় দেখুন

আনছারুল হক,স্টাফ রিপোর্টার নীলফামারী

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়নের বিস্তার এবং অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাডকিউ, কিশোরগঞ্জ, নীলফামারী-এর উদ্যোগে বৃহস্পতিবার, ১৮ (জুন) সকাল ১১ টা, এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি ও বিনামূল্যে ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. আরিফুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে দরিদ্র পরিবারের স্বাবলম্বী হওয়ার জন্য ছাগল বিতরণের মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত।”

আরও পড়ুনঃ  মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আক্তারুজ্জামান মিঠু। তিনি আয়োজকদের এমন জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে বিএসএফের পুশইন ঠেকাতে রাতভর সীমান্ত পাহারায় বিজিবি ও গ্রামবাসী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডকিউ, কিশোরগঞ্জ (নীলফামারী)-এর সভাপতি জনাব মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি নির্বাচিত অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়, যা তাদের আত্মকর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানটি মন্ডল বাড়ী, মাগুড়া, কিশোরগঞ্জ, নীলফামারী-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক,অভিভাবক, এ্যাড কিউর সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণে এমন সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  পেশাদারিত্ব ও দক্ষতায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি রবিউল হক
Tag :
জনপ্রিয় পোস্ট

চকরিয়ার বরইতলীর কৃতি সন্তান সাইফুল্লাহ আবির সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ

মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ

আপডেটের সময়: ০৬:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আনছারুল হক,স্টাফ রিপোর্টার নীলফামারী

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়নের বিস্তার এবং অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাডকিউ, কিশোরগঞ্জ, নীলফামারী-এর উদ্যোগে বৃহস্পতিবার, ১৮ (জুন) সকাল ১১ টা, এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি ও বিনামূল্যে ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. আরিফুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে দরিদ্র পরিবারের স্বাবলম্বী হওয়ার জন্য ছাগল বিতরণের মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত।”

আরও পড়ুনঃ  মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আক্তারুজ্জামান মিঠু। তিনি আয়োজকদের এমন জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে ছাতা মার্কার নুরুল ইসলাম বাচ্চুর বিজয়

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডকিউ, কিশোরগঞ্জ (নীলফামারী)-এর সভাপতি জনাব মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি নির্বাচিত অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়, যা তাদের আত্মকর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।
অনুষ্ঠানটি মন্ডল বাড়ী, মাগুড়া, কিশোরগঞ্জ, নীলফামারী-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক,অভিভাবক, এ্যাড কিউর সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণে এমন সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  চন্ডিছড়ায় সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপি সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশ