Dhaka ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ধুনটে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে প্রাণ গেল গৃহবধূর, অভিযুক্ত স্বামী আটক মান্দায় ৩৬ জুলাই উপলক্ষে যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কাউনিয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক পরিমল চন্দ্র বর্মন আর নেই সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইন সহ মাদক  সরবরাহকারী গ্রেফতার গোয়াইনঘাটের শীতের আমেজ হাজারো অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হাওর ও গাছপালা ৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আমাদের মিছিল বড় হবে: নাহিদ রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু ইনানীতে নলকূপ খননের স্থানে গ্যাসের আগুন, ১৪৪ ধারা জারি মরহুমা সুমাইয়া বেগমের স্মরণসভা ও ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
  • ১৫৭ সময় দেখুন

আনছারুল হক,স্টাফ রিপোর্টার নীলফামারী: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়নের বিস্তার এবং অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাডকিউ, কিশোরগঞ্জ, নীলফামারী-এর উদ্যোগে বৃহস্পতিবার, ১৮ (জুন) সকাল ১১ টা, এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি ও বিনামূল্যে ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. আরিফুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে দরিদ্র পরিবারের স্বাবলম্বী হওয়ার জন্য ছাগল বিতরণের মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আক্তারুজ্জামান মিঠু।

আরও পড়ুনঃ  দীঘিনালায় ধাম্মাচারিয়া বৌদ্ধ বিহারে ২৪তম দানোত্তম কঠিন চীবরদান সমাপ্তি

 

তিনি আয়োজকদের এমন জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডকিউ, কিশোরগঞ্জ (নীলফামারী)-এর সভাপতি জনাব মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি নির্বাচিত অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়, যা তাদের আত্মকর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। অনুষ্ঠানটি মন্ডল বাড়ী, মাগুড়া, কিশোরগঞ্জ, নীলফামারী-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক,অভিভাবক, এ্যাড কিউর সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণে এমন সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বরেণ্য কবি-সাহিত্যিক ও গুণীজনদের মিলনমেলায় মুখরিত ধুনট
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনটে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে প্রাণ গেল গৃহবধূর, অভিযুক্ত স্বামী আটক

মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে এ্যাডকিউর উদ্যোগে বৃক্ষরোপণ ও বিনামূল্যে ছাগল বিতরণ

আপডেটের সময়: ০৬:৪৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

আনছারুল হক,স্টাফ রিপোর্টার নীলফামারী: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়নের বিস্তার এবং অসচ্ছল পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন এ্যাডকিউ, কিশোরগঞ্জ, নীলফামারী-এর উদ্যোগে বৃহস্পতিবার, ১৮ (জুন) সকাল ১১ টা, এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচি ও বিনামূল্যে ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. আরিফুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একই সঙ্গে দরিদ্র পরিবারের স্বাবলম্বী হওয়ার জন্য ছাগল বিতরণের মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কর্মকাণ্ডে এগিয়ে আসা উচিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং মাগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আক্তারুজ্জামান মিঠু।

আরও পড়ুনঃ  ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু

 

তিনি আয়োজকদের এমন জনকল্যাণমূলক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডকিউ, কিশোরগঞ্জ (নীলফামারী)-এর সভাপতি জনাব মো. আব্দুল মান্নান। অনুষ্ঠানের অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি নির্বাচিত অসচ্ছল পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়, যা তাদের আত্মকর্মসংস্থান ও আর্থিক স্বাবলম্বিতার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বক্তারা। অনুষ্ঠানটি মন্ডল বাড়ী, মাগুড়া, কিশোরগঞ্জ, নীলফামারী-এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক,অভিভাবক, এ্যাড কিউর সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও মানবকল্যাণে এমন সামাজিক উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  রাজশাহীর পুঠিয়ায় আলোচিত হত্যা মামলার পলাতক আসামি স্বাধীনকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার