Dhaka ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদপুরের ভাঙ্গায় গোপালগঞ্জ মহাসড়কে বাসচাপায় ৫ জন নিহত ঈশ্বরদীতে পদ্মায় জেলেদের ওপর সশস্ত্র হামলা, গুলিবিদ্ধসহ আহত ৪ জয়পুরহাট সীমান্তে তিনজনকে বাংলাদেশ ডোকানোর চেস্টা ব্যর্থ: বিএসএফ টানা বর্ষণে পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে যুবদল নেতা ইউছুপ চৌধুরী জাতীয় পর্যায় শ্রেষ্ঠ হলেন প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন দিনাজপুর সীমান্তে ৪ জনকে পুশ ইনের চেষ্টা চট্টগ্রামে বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা, দ্রুত বিচারের দাবি পরিবারের নাগেশ্বরীতে জাতীয় ডেঙ্গু নির্দেশিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত চিলমারীতে প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের অভিষেক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত

মহালছড়িতে বন্যাদুর্গতদের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি থেকে:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ। শনিবার (১১ জুলাই) মহালছড়ি উপজেলার ৪টি ইউনিয়ন, মহালছড়ি সদর, মুবাছড়ি, ক্যায়াংঘাট ও মাইসছড়ি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  মনোহরগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ১, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৬ যাত্রী

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের হাতে চাল, ডাল, তেল, লবণ, ওরস্যালাইন, প্যারাসিটামল ট্যাবলেট সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের মানবিক দায়িত্ব। তিনি বলেন, দুর্গত মানুষের কষ্ট লাঘবে জেলা পরিষদ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ প্রদান করেছেন।

আরও পড়ুনঃ  দুধকুমার নদীতে পানি কমলেও থামছে না ভাঙন কুড়িগ্রামে দিশেহারা নদীপাড়ের মানুষ

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার বলেন, খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এই দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে এসে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  আসমানীর ঘরকেও হার মানায় ফজল করিমের কুঁড়েঘর, প্রতিটি বর্ষার রাতই যেন মৃত্যুভয়

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ আনোয়ার হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা খাগড়াছড়ি জেলা পরিষদ ও সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদপুরের ভাঙ্গায় গোপালগঞ্জ মহাসড়কে বাসচাপায় ৫ জন নিহত

মহালছড়িতে বন্যাদুর্গতদের মাঝে জেলা পরিষদের ত্রাণ বিতরণ

আপডেটের সময়: ০৪:৩৮:১০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

মনিরুল ইসলাম মাহিম, খাগড়াছড়ি থেকে:

খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ। শনিবার (১১ জুলাই) মহালছড়ি উপজেলার ৪টি ইউনিয়ন, মহালছড়ি সদর, মুবাছড়ি, ক্যায়াংঘাট ও মাইসছড়ি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার সহ জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  বৈধভাবে ক্রয়কৃত এবং ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ

এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৫০টি পরিবারের হাতে চাল, ডাল, তেল, লবণ, ওরস্যালাইন, প্যারাসিটামল ট্যাবলেট সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো জেলা পরিষদের মানবিক দায়িত্ব। তিনি বলেন, দুর্গত মানুষের কষ্ট লাঘবে জেলা পরিষদ সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরো বলেন বর্তমান সরকার ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ প্রদান করেছেন।

আরও পড়ুনঃ  আসমানীর ঘরকেও হার মানায় ফজল করিমের কুঁড়েঘর, প্রতিটি বর্ষার রাতই যেন মৃত্যুভয়

বিশেষ অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার বলেন, খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া এই দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে এসে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানো জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  কুলাউড়ার বালিসিন্দ্রীতে রাস্তা নয় মরণ ফাঁদ কাদাময় সড়কে জনদুর্ভোগ