Dhaka ০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জাতীয়তাবাদী শ্রমিক দল ধুনট সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন পানছড়িতে কৃতিত্বের স্বীকৃতি, জিপিএ-৫ পাওয়া পাঁচ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয় : নাহিদ চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ৫ মায়ের শেষ বিদায়ে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন সাবেক এমপি পুত্র মান্দায় প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রসাদপুর বাজারে মোবাইল কোর্ট, তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা ধামইরহাটে নিজ মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে কুলাঙ্গার বাবা কারাগারে কিশোরগঞ্জের কটিয়াদীতে পুকুর থেকে ‘পল্টু মিয়ার'(৫৭) ভাসমান মরদেহ উদ্ধার.! মেধা ও যোগ্যতার ভিত্তিতে আনসারে নিয়োগ, কালিয়াকৈরে ২৮তম সিপাহী রিক্রুটমেন্ট শুরু

মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা, আনন্দ-উচ্ছ্বাসে দিনব্যাপী আয়োজন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৪১ সময় দেখুন

এস কে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি: রাজনৈতিক কর্মকাণ্ডের ব্যস্ততার বাইরে নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধন জোরদারের প্রত্যয়ে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) মনপুরা পার্কে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে কাশিমপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। এ সময় তার সহধর্মিণীসহ কাশিমপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকাল থেকেই আনন্দ ভ্রমণকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মনপুরা পার্কে পৌঁছানোর পর তারা বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নেন এবং নিজেদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ভাগাভাগি করে নেন।
‎দিনব্যাপী এ আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বিনোদনমূলক পরিবেশনা, সাংস্কৃতিক পর্বে গান, নাচসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন নেতাকর্মী ও উপস্থিত অতিথিরা। এতে পুরো পার্কজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  রাউজানে কেয়া’র বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মেধা-উৎকর্ষের স্বীকৃতি ও সংবর্ধনা

‎ তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ ও সাংগঠনিক বন্ধন আরও শক্তিশালী করা প্রয়োজন। এ ধরনের আয়োজন নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আনন্দ ভ্রমণের পাশাপাশি নেতাকর্মীরা নিজেদের মধ্যে মতবিনিময় করেন। সংগঠনের বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মকাণ্ড নিয়েও তারা আলোচনা করেন। দীর্ঘদিনের রাজনৈতিক ব্যস্ততার মাঝে এমন আয়োজন নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করেছে বলে জানান অংশগ্রহণকারীরা।আয়োজকরা জানান, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধন আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও দলীয় নেতাকর্মীদের নিয়ে সামাজিক ও সাংস্কৃতিক এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক
Tag :
জনপ্রিয় পোস্ট

জাতীয়তাবাদী শ্রমিক দল ধুনট সদর ইউনিয়ন শাখার কমিটি গঠন

মনপুরা পার্কে কাশিমপুর বিএনপির মিলনমেলা, আনন্দ-উচ্ছ্বাসে দিনব্যাপী আয়োজন

আপডেটের সময়: ০৭:২২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬

এস কে শুভ গাজীপুর জেলা প্রতিনিধি: রাজনৈতিক কর্মকাণ্ডের ব্যস্ততার বাইরে নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সাংগঠনিক বন্ধন জোরদারের প্রত্যয়ে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ ভ্রমণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১১ আগস্ট) মনপুরা পার্কে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে কাশিমপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। এ সময় তার সহধর্মিণীসহ কাশিমপুর থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকাল থেকেই আনন্দ ভ্রমণকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মনপুরা পার্কে পৌঁছানোর পর তারা বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশ নেন এবং নিজেদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ভাগাভাগি করে নেন।
‎দিনব্যাপী এ আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বিনোদনমূলক পরিবেশনা, সাংস্কৃতিক পর্বে গান, নাচসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন নেতাকর্মী ও উপস্থিত অতিথিরা। এতে পুরো পার্কজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুনঃ  কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত তরুণের লাশ হস্তান্তর