Dhaka ০৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
লালপুরে অবৈধ আখ মাড়াই বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মেহেন্দিগঞ্জ পৌর ইসলামী আন্দোলনের নতুন কমিটির শপথ ও পরিচিতি সভা। ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধায় সেনা কর্মকর্তা সেজে চাকরি দেওয়ার প্রলোভন, প্রতারক চক্রের মূলহোতা গ্রেপ্তার নাচোলে বিশ্ব শিক্ষক দিবসে ৫ গুণী শিক্ষকদের সংবর্ধনা হাইকোর্টের আদেশ বাস্তবায়ন: লামায় পাহাড় কেটে অবৈধ ইটভাটা পরিচালনা, ২৯ লাখ টাকা জরিমানা পদ্মার ভয়াবহ ভাঙনে নড়িয়ার সুরেশ্বরে নতুন করে আতঙ্ক সরকারি হাসপাতালে বিকল অবস্থায় পরীক্ষা-নিরীক্ষার অধিকাংশ যন্ত্রপাতি মাটির চুলা থেকে কাঁসার থালা- কোথায় হারালো সেই রান্নাঘরের স্মৃতি দুর্গোৎসবে রাউজানে শতাধিক পরিবারের পাশে পূর্ণরাজ ফাউন্ডেশন

ব্রাহ্মণবাজারে পুলিশের সফল অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক

আহমেদ আক্তার রানা, কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুফিক মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ৪ অক্টোবর ২০২৬, রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এএসআই তোফায়েল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানটি চালানো হয় উপজেলার ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকেরগ্রাম এলাকার ছালিক মিয়া (রহ.) হাফিজিয়া মাদ্রাসার গেটের সামনে পাকা সড়কে। এ সময় সন্দেহভাজন মো. মুফিক মিয়া (২৫)-কে তল্লাশি করে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। আটক মুফিক মিয়া চকেরগ্রাম এলাকার মৃত জমির মিয়ার ছেলে এবং তার মায়ের নাম আফিয়া বেগম বলে পুলিশ জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুলাউড়া থানা পুলিশ।

আরও পড়ুনঃ  পাহাড়ের ইউনিয়ন পরিষদে অচলাবস্থা: তৃণমূল উন্নয়নে জরুরি তদারকি তদন্তের দাবি স্থানীয়দের
Tag :
জনপ্রিয় পোস্ট

লালপুরে অবৈধ আখ মাড়াই বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ব্রাহ্মণবাজারে পুলিশের সফল অভিযানে ২৫ পিস ইয়াবাসহ যুবক আটক

আপডেটের সময়: ০২:৫৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬

আহমেদ আক্তার রানা, কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মুফিক মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ৪ অক্টোবর ২০২৬, রাত সাড়ে ৩টার দিকে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এএসআই তোফায়েল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। অভিযানটি চালানো হয় উপজেলার ৫ নম্বর ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকেরগ্রাম এলাকার ছালিক মিয়া (রহ.) হাফিজিয়া মাদ্রাসার গেটের সামনে পাকা সড়কে। এ সময় সন্দেহভাজন মো. মুফিক মিয়া (২৫)-কে তল্লাশি করে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেওয়া হয়। আটক মুফিক মিয়া চকেরগ্রাম এলাকার মৃত জমির মিয়ার ছেলে এবং তার মায়ের নাম আফিয়া বেগম বলে পুলিশ জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কুলাউড়া থানা পুলিশ।

আরও পড়ুনঃ  হাইকোর্টের আদেশ বাস্তবায়ন: লামায় পাহাড় কেটে অবৈধ ইটভাটা পরিচালনা, ২৯ লাখ টাকা জরিমানা