Dhaka ০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধার হাশেমবাজারে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বদলগাছীতে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আদর্শ সেবা ফাউন্ডেশন মধ্যরাতে পুলিশের হানা, ঠাকুরগাঁওয়ে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৭ আলোচনা স্থগিত স্থায়ী শান্তি চুক্তির পথে শুরুতেই হোঁচট বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার সদর ইউনিয়নের বিভিন্ন স্থরের দায়িত্বশীলদের শিক্ষাবৈঠক অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে: ডা. শফিকুর রহমান ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর প্রাণহানি, এলাকায় শোকের ছায়া বাঁশখালীর শীলকূপে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত ৫টি বসতঘর ভাঙ্গায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাঁশখালীর শীলকূপে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত ৫টি বসতঘর

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে অন্তত ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

শুক্রবার (ভোররাত) উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর ২ নম্বর ওয়ার্ডের মহির পুকুরপাড় এলাকায় হাজী আহমদ আলীর নতুন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- মুহাম্মদ জাফর, মুহাম্মদ পারেসুল আলম, মুহাম্মদ অছিউর রহমান, মুহাম্মদ তৌহিদ ও মোজাফফর আহমদের পরিবার।

আরও পড়ুনঃ  পটিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত : তথ্যই শক্তি-জানবো, জানাবো

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাত প্রায় ৪টার দিকে মোজাফফর আহমদের ঘরে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। সে সময় ঘরটিতে কেউ অবস্থান করছিলেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও চারটি বসতঘরে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই পুরো এলাকা ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় ছেয়ে যায়। স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ দৈনন্দিন প্রয়োজনীয় অনেক সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় তাদের প্রায় ১৫ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ  কক্সবাজারের ঈদগাঁওতে উপজেলায় যুবকের ভাসমান মরদেহ

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মিযানুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুনঃ  সোনাকানিয়া ইউপি চেয়ারম্যান পদে জসিম উদ্দিনের পুনর্বহাল নিয়ে বিতর্ক, এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়া

এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে শোক ও হতাশা নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তার ব্যবস্থা করার জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

গাইবান্ধার হাশেমবাজারে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বাঁশখালীর শীলকূপে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত ৫টি বসতঘর

আপডেটের সময়: ০৩:৩১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে অন্তত ১৫ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

শুক্রবার (ভোররাত) উপজেলার শীলকূপ ইউনিয়নের পশ্চিম মনকিচর ২ নম্বর ওয়ার্ডের মহির পুকুরপাড় এলাকায় হাজী আহমদ আলীর নতুন বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো- মুহাম্মদ জাফর, মুহাম্মদ পারেসুল আলম, মুহাম্মদ অছিউর রহমান, মুহাম্মদ তৌহিদ ও মোজাফফর আহমদের পরিবার।

আরও পড়ুনঃ  শাহ্ মীর মুনিরীয়া দরবার শরীফে হিজরী নববর্ষ বরণ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাত প্রায় ৪টার দিকে মোজাফফর আহমদের ঘরে প্রথম আগুনের সূত্রপাত ঘটে। সে সময় ঘরটিতে কেউ অবস্থান করছিলেন না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের উৎপত্তি হয়েছে। পরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও চারটি বসতঘরে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই পুরো এলাকা ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় ছেয়ে যায়। স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা চালালেও আগুনের তীব্রতার কারণে তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ দৈনন্দিন প্রয়োজনীয় অনেক সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি, এ ঘটনায় তাদের প্রায় ১৫ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

আরও পড়ুনঃ  পটিয়ায় তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত : তথ্যই শক্তি-জানবো, জানাবো

বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মিযানুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয় এবং আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুনঃ  “আনন্দের মাধ্যমে মানসম্মত শিক্ষা, শিক্ষার মাধ্যমে আলোকিত ভবিষ্যৎ গঠনে চট্টগ্রাম মডেল স্কুল