Dhaka ০৮:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেবীদ্বারে ৬৩ পরিবার নিয়ে মাদক বিরোধী সভা মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার মাধবপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত গাইবান্ধার হাশেমবাজারে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বদলগাছীতে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আদর্শ সেবা ফাউন্ডেশন মধ্যরাতে পুলিশের হানা, ঠাকুরগাঁওয়ে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৭ আলোচনা স্থগিত স্থায়ী শান্তি চুক্তির পথে শুরুতেই হোঁচট বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার সদর ইউনিয়নের বিভিন্ন স্থরের দায়িত্বশীলদের শিক্ষাবৈঠক অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে: ডা. শফিকুর রহমান ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর প্রাণহানি, এলাকায় শোকের ছায়া

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তবে দিনটিকে ঘিরে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। আজ শুক্রবার (১৯ জুন) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এস এন নজরুল ইসলাম বলেন, “২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এটিকে কেন্দ্র করে আমরা সতর্ক অবস্থানে আছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে: ডা. শফিকুর রহমান

সম্প্রতি মোহাম্মদপুরে ‘কাইল্লা ফারুক’ নামে এক ব্যক্তির জামিনে মুক্তি পেয়ে পুনরায় চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জামিনের বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত। আদালতই সিদ্ধান্ত নেয় কাউকে শাস্তি দেওয়া হবে কি না। তিনি বলেন, “সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে তাদের আদালতে সোপর্দ করা হবে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও টহল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী
Tag :
জনপ্রিয় পোস্ট

দেবীদ্বারে ৬৩ পরিবার নিয়ে মাদক বিরোধী সভা মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ

আপডেটের সময়: ০৬:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। তবে দিনটিকে ঘিরে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। আজ শুক্রবার (১৯ জুন) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এস এন নজরুল ইসলাম বলেন, “২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এটিকে কেন্দ্র করে আমরা সতর্ক অবস্থানে আছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  বদলগাছীতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ পলাশ উদ্দিনের হাতে “আজকের জনবাণী” পত্রিকার সৌজন্য কপি হস্তান্তর

সম্প্রতি মোহাম্মদপুরে ‘কাইল্লা ফারুক’ নামে এক ব্যক্তির জামিনে মুক্তি পেয়ে পুনরায় চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “জামিনের বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত। আদালতই সিদ্ধান্ত নেয় কাউকে শাস্তি দেওয়া হবে কি না। তিনি বলেন, “সন্ত্রাসী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করে তাদের আদালতে সোপর্দ করা হবে। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি ও টহল কার্যক্রম আরো জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ  আলোচনা স্থগিত স্থায়ী শান্তি চুক্তির পথে শুরুতেই হোঁচট