Dhaka ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেবীদ্বারে ৬৩ পরিবার নিয়ে মাদক বিরোধী সভা মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার মাধবপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত গাইবান্ধার হাশেমবাজারে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বদলগাছীতে অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আদর্শ সেবা ফাউন্ডেশন মধ্যরাতে পুলিশের হানা, ঠাকুরগাঁওয়ে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ৭ আলোচনা স্থগিত স্থায়ী শান্তি চুক্তির পথে শুরুতেই হোঁচট বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার সদর ইউনিয়নের বিভিন্ন স্থরের দায়িত্বশীলদের শিক্ষাবৈঠক অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক পুলিশ সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে: ডা. শফিকুর রহমান ঠাকুরগাঁওয়ের হরিপুরে সাপের কামড়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর প্রাণহানি, এলাকায় শোকের ছায়া

সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে: ডা. শফিকুর রহমান

জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ: বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, জেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে নিজ দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে। কিন্তু দেশের জনগণ এ একদলীয় শাসন ব্যবস্থা মেনে নেবে না আজ শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ডা. শফিকুর রহমান বলেন, বিগত সময়ে সংসদে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো আওয়ামী লীগ। তারা সবচেয়ে বেশি বলতো বিএনপিকে তারপর জামায়াতে ইসলামীকে। বর্তমান সরকারও বিরোধী দলকে বিভিন্ন রকমের ট্যাগ দিয়ে কথা বলে। কিন্তু দেশের জনগণ এগুলো খায় না।

আরও পড়ুনঃ  নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়: প্রধানমন্ত্রী

সরকারকে উদ্দেশ করে বিরোধীদলীয় নেতা বলেন, আপনারা তরুণ সমাজের ভাষা বুঝার চেষ্টা করেন। আওয়ামী লীগের পথে হাঁটবেন না। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও এমপি সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির ও এমপি নুরুল ইসলাম বুলবুল ও ইসলামী ছাত্র শিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ  আলোচনা স্থগিত স্থায়ী শান্তি চুক্তির পথে শুরুতেই হোঁচট
Tag :
জনপ্রিয় পোস্ট

দেবীদ্বারে ৬৩ পরিবার নিয়ে মাদক বিরোধী সভা মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার

সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে: ডা. শফিকুর রহমান

আপডেটের সময়: ০৬:২১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ: বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ব্যাংক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, জেলা পরিষদের চেয়ারম্যানসহ বিভিন্ন পদে নিজ দলীয় লোক বসিয়ে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে। কিন্তু দেশের জনগণ এ একদলীয় শাসন ব্যবস্থা মেনে নেবে না আজ শুক্রবার (১৯ জুন) সকালে নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত এক কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। ডা. শফিকুর রহমান বলেন, বিগত সময়ে সংসদে বিরোধী দলকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতো আওয়ামী লীগ। তারা সবচেয়ে বেশি বলতো বিএনপিকে তারপর জামায়াতে ইসলামীকে। বর্তমান সরকারও বিরোধী দলকে বিভিন্ন রকমের ট্যাগ দিয়ে কথা বলে। কিন্তু দেশের জনগণ এগুলো খায় না।

আরও পড়ুনঃ  গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী