Dhaka ০১:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাহাদুরপুরে বিএনপির সহযোগিতায় দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ, পাশে থাকার প্রত্যয় ময়মনসিংহে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক অন্ধকারে হারিয়ে যাওয়া নূরের চোখে আলো ফেরাতে জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা দিনাজপুর শহর যেন ব্ল্যাকমেইল ও ‘হানিট্রাপ’ অপরাধের স্বর্গরাজ্য! চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায় কুড়িগ্রাম-৪ আসনের এমপিকে প্রাণঢালা অভিনন্দন মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক মশিউর রহমান ডিগ্রী কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ বাঁশখালীতে ৩০ অসহায় নারী পেলেন সেলাই মেশিন, আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান এমপির

বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২২ সময় দেখুন

তৌহিদ-উল বারী,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে তিনি উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ড পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের বর্তমান দুর্ভোগের খোঁজখবর নেন এবং দ্রুত নিরাপদ ও টেকসই ঘর নির্মাণের আশ্বাস দেন।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় এসব এলাকায় টানা ৭ থেকে ১০ দিন পানি জমে থাকায় অসংখ্য মাটির ঘর বিধ্বস্ত হয়েছে। অনেক পরিবার এখনও অর্ধভাঙা ও ঝুঁকিপূর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছে।

আরও পড়ুনঃ  নাগেশ্বরীতে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার, জব্দ ইজিবাইক ও মোবাইল ফোন

পরিদর্শনকালে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাছ থেকে পুনর্বাসনের প্রয়োজনীয়তা, সম্ভাব্য ঘরের নকশা এবং নির্মাণসামগ্রী সম্পর্কে মতামত গ্রহণ করেন। একই সঙ্গে স্থানীয় কাঠমিস্ত্রিদের সঙ্গে সম্ভাব্য নির্মাণ ব্যয়, উপকরণের গুণগত মান এবং দীর্ঘস্থায়ী ও দুর্যোগ-সহনশীল ঘর নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে পুনর্বাসন পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে মতবিনিময় করেন।জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ঘরে বসবাস করা অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত নিরাপদ ও টেকসই নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করা হবে।এ সময় চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনসহ জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক
Tag :
জনপ্রিয় পোস্ট

বাহাদুরপুরে বিএনপির সহযোগিতায় দুস্থ নারীদের মাঝে ছাগল বিতরণ, পাশে থাকার প্রত্যয়

বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেটের সময়: ১০:৪৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

তৌহিদ-উল বারী,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে তিনি উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩ ও ৪ নম্বর ওয়ার্ড পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের বর্তমান দুর্ভোগের খোঁজখবর নেন এবং দ্রুত নিরাপদ ও টেকসই ঘর নির্মাণের আশ্বাস দেন।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় এসব এলাকায় টানা ৭ থেকে ১০ দিন পানি জমে থাকায় অসংখ্য মাটির ঘর বিধ্বস্ত হয়েছে। অনেক পরিবার এখনও অর্ধভাঙা ও ঝুঁকিপূর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছে।

আরও পড়ুনঃ  রাঙ্গুনিয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার সালেহ আহমদের মৃত্যুতে শোকের ছায়া

পরিদর্শনকালে জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের কাছ থেকে পুনর্বাসনের প্রয়োজনীয়তা, সম্ভাব্য ঘরের নকশা এবং নির্মাণসামগ্রী সম্পর্কে মতামত গ্রহণ করেন। একই সঙ্গে স্থানীয় কাঠমিস্ত্রিদের সঙ্গে সম্ভাব্য নির্মাণ ব্যয়, উপকরণের গুণগত মান এবং দীর্ঘস্থায়ী ও দুর্যোগ-সহনশীল ঘর নির্মাণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে পুনর্বাসন পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে মতবিনিময় করেন।জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে জরাজীর্ণ ঘরে বসবাস করা অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে দ্রুত নিরাপদ ও টেকসই নতুন ঘর নির্মাণের ব্যবস্থা করা হবে।এ সময় চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিনসহ জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক