Dhaka ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈশ্বরদীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের নেতা গ্রেপ্তার করেছে পুলিশ ধামইরহাটে গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভায় এমপির বক্তব্যে দুই দলের মধ্যে হট্রোগোল রায়গঞ্জে পুকুরে ডুবে একমাত্র সন্তানের মৃত্যু, চান্দাইকোনায় শোকের ছায়া আইনজীবী অ্যাডভোকেট নিজামদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন অনুষ্ঠিত পানছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ীর মৃত্যু, চালক পলাতক তারাগঞ্জে ডিবি পুলিশের অভিযান জুয়া ও জাল ভিসা চক্রের সদস্য গ্রেপ্তার তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক নদীভাঙনের হুমকিতে বেতছড়ি জামে মসজিদ ও মাদ্রাসা, স্থায়ী বাঁধ নির্মাণে জরুরি দাবি জনগণের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক

সামায়ুন আহমদ,তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইসলামপুর এলাকায় বিয়ের দাবিতে এক তরুণী প্রেমিকের বাড়িতে অনশন করছেন। অভিযুক্ত প্রেমিক তাবির হোসেন (২৫) উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপির সাবেক সভাপতি সফি মেম্বারের (শফিকুল ইসলাম) ছেলে। বিয়ের দাবি নিয়ে বাড়িতে আসার পর পর থেকেই প্রেমিকাকে দেখে গা ডাকা দিয়েছে এমন অভিযোগ ওই তরুণী। তরুণীর বাড়ি একই ইউনিয়নের ভোলাখালী গ্রামে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর সাথে কথা হলে সাংবাদিকদের জানান, মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হওয়ার পর গত এক বছর ধরে তাবিরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তার দাবি, প্রেমিক তাবির বিয়ে করার কথা বলে বাড়ি থেকে বেড় করে এনে ওই তরুণীকে সোমবার সকাল ১০টা যাদুকাটা নদীর মিয়ারচড় পাঠানপাড়া খেয়াঘাট এলাকা থেকে নৌকা করে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে নিয়ে ঘোরাফেরা করেন। এছাড়া, বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে বিয়ে করার কথা বলে কৌশলে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন প্রেমিক তাবির বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  দক্ষিণ রাঙ্গুনিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা: খালাতো নানা আব্দুল হাকিম গ্রেপ্তার

পরে সন্ধ্যার দিকে কৌশলে তার ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে বাদাঘাট বাজারে তরুণীকে ফেলে পালিয়ে যায় প্রেমিক তাবির। তরুণী আরও বলেন, এরপর কোন উপায় না পেয়ে সন্ধ্যার পর থেকে তাবিরের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন এবং অনশন শুরু করেন। তার একমাত্র দাবি, প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার ইজ্জত সম্মান নষ্ট করে এখন বিয়ে না করে মাকে বাজারে ফেলে পালিয়ে গেছে। এখন আমারতো আর কিছুই নাই। তাবির তাকে বিয়ে করবেনা কেন। বিয়ে না করলে ওই তরুণী আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলেও সাংবাদিকদের জানান। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সন্ধ্যা থেকে ওই তরুণী তাবিরের বাড়িতে অবস্থান করছেন। মঙ্গলবার দুপুর পর্যন্তও তিনি সেখানে অনশনরত ছিলেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, “বিষয়টি আমার জানা আছে। বাদাঘাট পুলিশ ফাঁড়িকে অবগত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে অভিযুক্ত তাবিরকে না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তাবিরের বাবার বক্তব্য জনতে মোঠো ফোনের কল দিলে তিনি বলেন , আমি অসুস্থ চিকিৎসার জন্য ময়মনসিংহ আছি। আমি কিছুই জানিনা।

আরও পড়ুনঃ  ভোলায় ফার্মেসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট কোর্সের ৬৪তম ব্যাচের শুভ উদ্বোধন
Tag :
জনপ্রিয় পোস্ট

ঈশ্বরদীতে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের নেতা গ্রেপ্তার করেছে পুলিশ

তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক

আপডেটের সময়: ০৭:১১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সামায়ুন আহমদ,তাহিরপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইসলামপুর এলাকায় বিয়ের দাবিতে এক তরুণী প্রেমিকের বাড়িতে অনশন করছেন। অভিযুক্ত প্রেমিক তাবির হোসেন (২৫) উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও বিএনপির সাবেক সভাপতি সফি মেম্বারের (শফিকুল ইসলাম) ছেলে। বিয়ের দাবি নিয়ে বাড়িতে আসার পর পর থেকেই প্রেমিকাকে দেখে গা ডাকা দিয়েছে এমন অভিযোগ ওই তরুণী। তরুণীর বাড়ি একই ইউনিয়নের ভোলাখালী গ্রামে। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঘটনাস্থলে গিয়ে ওই তরুণীর সাথে কথা হলে সাংবাদিকদের জানান, মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক হওয়ার পর গত এক বছর ধরে তাবিরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তার দাবি, প্রেমিক তাবির বিয়ে করার কথা বলে বাড়ি থেকে বেড় করে এনে ওই তরুণীকে সোমবার সকাল ১০টা যাদুকাটা নদীর মিয়ারচড় পাঠানপাড়া খেয়াঘাট এলাকা থেকে নৌকা করে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে নিয়ে ঘোরাফেরা করেন। এছাড়া, বিভিন্ন সময় বিভিন্ন স্থানে নিয়ে বিয়ে করার কথা বলে কৌশলে তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন প্রেমিক তাবির বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুনঃ  তাহিরপুর নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের ডাক

পরে সন্ধ্যার দিকে কৌশলে তার ব্যবহৃত মোবাইল ফোন ও সঙ্গে থাকা টাকা-পয়সা নিয়ে বাদাঘাট বাজারে তরুণীকে ফেলে পালিয়ে যায় প্রেমিক তাবির। তরুণী আরও বলেন, এরপর কোন উপায় না পেয়ে সন্ধ্যার পর থেকে তাবিরের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অবস্থান নেন এবং অনশন শুরু করেন। তার একমাত্র দাবি, প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার ইজ্জত সম্মান নষ্ট করে এখন বিয়ে না করে মাকে বাজারে ফেলে পালিয়ে গেছে। এখন আমারতো আর কিছুই নাই। তাবির তাকে বিয়ে করবেনা কেন। বিয়ে না করলে ওই তরুণী আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিতে পারেন বলেও সাংবাদিকদের জানান। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সন্ধ্যা থেকে ওই তরুণী তাবিরের বাড়িতে অবস্থান করছেন। মঙ্গলবার দুপুর পর্যন্তও তিনি সেখানে অনশনরত ছিলেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে। এ বিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, “বিষয়টি আমার জানা আছে। বাদাঘাট পুলিশ ফাঁড়িকে অবগত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে অভিযুক্ত তাবিরকে না পাওয়ায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তাবিরের বাবার বক্তব্য জনতে মোঠো ফোনের কল দিলে তিনি বলেন , আমি অসুস্থ চিকিৎসার জন্য ময়মনসিংহ আছি। আমি কিছুই জানিনা।

আরও পড়ুনঃ  সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু