Dhaka ০৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট যুক্তরাষ্ট্র নিজেদের ‘ইচ্ছেমতো’ যুদ্ধ থামাতে পারবে না: ইরান বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাঙ্গুনিয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার সালেহ আহমদের মৃত্যুতে শোকের ছায়া ফরিদপুর মধুখালী উপজেলাতে ১০৩ পিঢ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সাময়িক বরখাস্ত তারাগঞ্জ আরডিএ পরিদর্শনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বান্দরবানে পাহাড়ি-বাঙালির আস্থার প্রতীক জাবেদ রেজা, তৃণমূলের শক্তিতে বিশ্বাসী এক জনপ্রিয় নেতা

রাঙ্গুনিয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার সালেহ আহমদের মৃত্যুতে শোকের ছায়া

মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম):

রাঙ্গুনিয়ার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধকালীন উপজেলা কমান্ডার এবং বিশিষ্ট সমাজসেবক সালেহ আহমদ আর নেই। সোমবার (২৭ জুলাই) রাত ১টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

আরও পড়ুনঃ  বাকলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার, নারী গ্রেপ্তার

১৯৪২ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের একটি সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন সালেহ আহমদ। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি রাঙ্গুনিয়া অঞ্চলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে স্বাধীনতা সংগ্রামে অবদান রাখেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ঢাকাস্থ বাংলাদেশ অফিসার্স অ্যাসোসিয়েশনের একাধিকবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক গ্রন্থ ‘স্বাধীনতা সংগ্রামে রাঙ্গুনিয়া ’৭১-এর স্মৃতি’-এর রচয়িতা হিসেবেও তিনি পরিচিত ছিলেন। পারিবারিক জীবনে তিনি স্ত্রী, এক ছেলে এবং অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুনঃ  মৃত্যুফাঁদে পরিণত থানারহাট-বাংলাবাজার সড়ক: দ্রুত স্থায়ী সংস্কারের দাবিতে মানববন্ধন

পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর জানাজার নামাজ মোগলেরহাট তৈয়বিয়া তাহেরিয়া মির্জা হোসাইনিয়া সুন্নিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরে সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে ‘জাতীয় দৈনিক আজকের জনবাণী’র সৌজন্য কপি প্রদান
Tag :
জনপ্রিয় পোস্ট

হারিয়ে যাচ্ছে জাতীয় পাখি দোয়েল

রাঙ্গুনিয়ার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার সালেহ আহমদের মৃত্যুতে শোকের ছায়া

আপডেটের সময়: ০৪:০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

মোঃ মিজানুর রহমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম):

রাঙ্গুনিয়ার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধকালীন উপজেলা কমান্ডার এবং বিশিষ্ট সমাজসেবক সালেহ আহমদ আর নেই। সোমবার (২৭ জুলাই) রাত ১টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

আরও পড়ুনঃ  বান্দরবানের লামায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবাসহ কথিত মাদক ব্যবসায়ী সামশু আলম গ্রেপ্তার

১৯৪২ সালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের একটি সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন সালেহ আহমদ। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি রাঙ্গুনিয়া অঞ্চলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে স্বাধীনতা সংগ্রামে অবদান রাখেন। কর্মজীবনে তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশাগত জীবনের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ঢাকাস্থ বাংলাদেশ অফিসার্স অ্যাসোসিয়েশনের একাধিকবার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক গ্রন্থ ‘স্বাধীনতা সংগ্রামে রাঙ্গুনিয়া ’৭১-এর স্মৃতি’-এর রচয়িতা হিসেবেও তিনি পরিচিত ছিলেন। পারিবারিক জীবনে তিনি স্ত্রী, এক ছেলে এবং অসংখ্য শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুনঃ  ফরিদপুর মধুখালী উপজেলাতে ১০৩ পিঢ ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার