Dhaka ০৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিনাজপুর শহর যেন ব্ল্যাকমেইল ও ‘হানিট্রাপ’ অপরাধের স্বর্গরাজ্য! চিলমারী সিনিয়র আলিম মাদ্রাসায় কুড়িগ্রাম-৪ আসনের এমপিকে প্রাণঢালা অভিনন্দন মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ, ছেলে পলাতক মশিউর রহমান ডিগ্রী কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ বাঁশখালীতে ৩০ অসহায় নারী পেলেন সেলাই মেশিন, আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান এমপির মাত্র দেড় মাসেই ধসে পড়ল নতুন সড়ক, চন্দ্রগঞ্জের দেওপাড়ায় জনদুর্ভোগ চরমে ভোল পাল্টে ঘুসখোররা আগের মতোই ফাইল আটকে দিচ্ছে: মির্জা ফখরুল বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে রাখা শেখ হাসিনার কপি: নাহিদ ইসলাম প্রতি মুহূর্তে ফাঁসির মঞ্চের ওপরই আছি : ডা. শফিকুর রহমান

মশিউর রহমান ডিগ্রী কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ২২ সময় দেখুন

রাব্বি রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর শিক্ষা অবকাঠামো উন্নয়নে যুক্ত হলো নতুন এক মাইলফলক। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলার ঐতিহ্যবাহী মশিউর রহমান ডিগ্রী কলেজে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন, কলেজ মসজিদ ও একাডেমিক ভবনের (২য় ও ৩য় তলা) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু। অতিথিরা ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তারা কলেজ মসজিদ এবং একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, একটি জাতিকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, এই নতুন ভবন শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি করবে এবং কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

আরও পড়ুনঃ  লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়ম, একই পরিবারের একাধিক সদস্যকে মনোনয়নের অভিযোগ

সংসদ সদস্য রেহেনা আক্তার রানু বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে শিক্ষা অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। উদ্বোধন শেষে অতিথিরা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা বলেন, শিক্ষা ও পরিবেশ—উভয় ক্ষেত্রেই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তা পরিচর্যার দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করে কলেজের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সংশ্লিষ্টদের আশা, নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন এবং নতুন নির্মাণকাজের মাধ্যমে মশিউর রহমান ডিগ্রী কলেজে শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে ৪৫ দিনের ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ ঘিরে তরুণদের দীর্ঘশ্বাস।
Tag :
জনপ্রিয় পোস্ট

দিনাজপুর শহর যেন ব্ল্যাকমেইল ও ‘হানিট্রাপ’ অপরাধের স্বর্গরাজ্য!

মশিউর রহমান ডিগ্রী কলেজে নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

আপডেটের সময়: ০৬:৫৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাব্বি রহমান, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর শিক্ষা অবকাঠামো উন্নয়নে যুক্ত হলো নতুন এক মাইলফলক। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলার ঐতিহ্যবাহী মশিউর রহমান ডিগ্রী কলেজে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন, কলেজ মসজিদ ও একাডেমিক ভবনের (২য় ও ৩য় তলা) নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু। অতিথিরা ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তারা কলেজ মসজিদ এবং একাডেমিক ভবনের ২য় ও ৩য় তলা নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, একটি জাতিকে এগিয়ে নিতে শিক্ষার বিকল্প নেই। আধুনিক, প্রযুক্তিনির্ভর ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, এই নতুন ভবন শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ সৃষ্টি করবে এবং কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।

আরও পড়ুনঃ  লামায় ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়ম, একই পরিবারের একাধিক সদস্যকে মনোনয়নের অভিযোগ

সংসদ সদস্য রেহেনা আক্তার রানু বলেন, সরকারের লক্ষ্য দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলা। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে শিক্ষা অবকাঠামো উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি শিক্ষকদের আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। উদ্বোধন শেষে অতিথিরা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা বলেন, শিক্ষা ও পরিবেশ—উভয় ক্ষেত্রেই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তা পরিচর্যার দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অতিথিরা নবনির্মিত ভবনের বিভিন্ন কক্ষ পরিদর্শন করে কলেজের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। সংশ্লিষ্টদের আশা, নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন এবং নতুন নির্মাণকাজের মাধ্যমে মশিউর রহমান ডিগ্রী কলেজে শিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  তারাগঞ্জ আরডিএ পরিদর্শনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল