Dhaka ০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শরণখোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাগরপুরে অনিয়মের অভিযোগে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর জেলা পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কেশবপুরের প্রশংসিত ইউএনও এবার হোসেনপুরে, দায়িত্ব নিলেন রেকসোনা খাতুন দেবিদ্বারে মাদকবিরোধী অভিযানে এক যুবকের কারাদণ্ড কাশিমপুরে মাদকবিরোধী অভিযান জোরদারের দাবি রাঙ্গামাটি খায়রুল উলুম দাখিল মাদ্রাসার আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান পিবিআই পরিদর্শক আশরাফুল আলমের দক্ষ তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাঁশখালীতে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ৫ লাখ টাকা ক্ষতির আশঙ্কা মাদারগঞ্জে নিখোঁজের পর ডোবা থেকে অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বাঁশখালীতে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ৫ লাখ টাকা ক্ষতির আশঙ্কা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৪২ সময় দেখুন

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম):

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ায় পুকুরে বিষপ্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে আমিন মোহাম্মদ সিকদার বাড়ির বড় পুকুরে তেলাপিয়া, রুই-কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির অসংখ্য মৃত মাছ ভেসে থাকতে দেখা যায়।

পুকুরটির ইজারাদার এনামুল হক সিকদার জানান, ৮০ হাজার টাকায় ১৫০ শতকের পুকুরটি ইজারা নিয়ে তিন মাস আগে প্রায় ১ লাখ টাকা ব্যয়ে মাছের পোনা ছাড়েন। মাছের খাদ্য, শ্রমিক ও ওষুধসহ এ পর্যন্ত আরও প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে মাছের আনুমানিক বাজারমূল্য ৪ থেকে ৫ লাখ টাকা।

আরও পড়ুনঃ  পিবিআই পরিদর্শক আশরাফুল আলমের দক্ষ তদন্তে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

এনামুল হক সিকদারের অভিযোগ, রাতের আঁধারে কেউ বিষপ্রয়োগ করায় পুকুরের প্রায় সব মাছ মারা গেছে। জায়গা-জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পূর্ববিরোধের জেরে কেউ এ ঘটনা ঘটিয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। আমি কাউকে দায়ী করছি না; সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।’

আরও পড়ুনঃ  জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে, চার যুবকের কারাদণ্ড

স্থানীয়রা জানান, সকালে পুকুরে বিপুলসংখ্যক মৃত মাছ ভাসতে দেখা গেছে এবং পানির রংও অস্বাভাবিক মনে হয়েছে। মাছের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পানির নমুনা পরীক্ষা ও তদন্তের দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর সফরের পরই সুখবর: পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে জোড়া সেতু নির্মাণের নির্দেশ

এ ঘটনায় বাঁশখালী থানাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন ইজারাদার।

Tag :
জনপ্রিয় পোস্ট

শরণখোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঁশখালীতে বিষপ্রয়োগে মাছ নিধনের অভিযোগ, ৫ লাখ টাকা ক্ষতির আশঙ্কা

আপডেটের সময়: ০৬:১৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

তৌহিদ-উল বারী, বাঁশখালী (চট্টগ্রাম):

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ায় পুকুরে বিষপ্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ আগষ্ট) সকালে আমিন মোহাম্মদ সিকদার বাড়ির বড় পুকুরে তেলাপিয়া, রুই-কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির অসংখ্য মৃত মাছ ভেসে থাকতে দেখা যায়।

পুকুরটির ইজারাদার এনামুল হক সিকদার জানান, ৮০ হাজার টাকায় ১৫০ শতকের পুকুরটি ইজারা নিয়ে তিন মাস আগে প্রায় ১ লাখ টাকা ব্যয়ে মাছের পোনা ছাড়েন। মাছের খাদ্য, শ্রমিক ও ওষুধসহ এ পর্যন্ত আরও প্রায় দেড় লাখ টাকা খরচ হয়েছে। বর্তমানে মাছের আনুমানিক বাজারমূল্য ৪ থেকে ৫ লাখ টাকা।

আরও পড়ুনঃ  স্বদেশ প্রত্যাবর্তনে হাফিজ আলহাজ্ব সৈয়দ খুবায়েব আলীকে টিম জার্নালিস্টের সংবর্ধনা

এনামুল হক সিকদারের অভিযোগ, রাতের আঁধারে কেউ বিষপ্রয়োগ করায় পুকুরের প্রায় সব মাছ মারা গেছে। জায়গা-জমি নিয়ে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘পূর্ববিরোধের জেরে কেউ এ ঘটনা ঘটিয়েছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন। আমি কাউকে দায়ী করছি না; সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা চাই।’

আরও পড়ুনঃ  শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্থানীয়রা জানান, সকালে পুকুরে বিপুলসংখ্যক মৃত মাছ ভাসতে দেখা গেছে এবং পানির রংও অস্বাভাবিক মনে হয়েছে। মাছের মৃত্যুর প্রকৃত কারণ জানতে পানির নমুনা পরীক্ষা ও তদন্তের দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  নজিপুরে মাদক বিরোধী অভিযান :১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক নারী আটক