
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট আধুনিক হাসপাতাল দখলের চেষ্টার অভিযোগ এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি নেতা ও হাসপাতালের লিজগ্রহীতার বিরুদ্ধে মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছে হাসপাতালটির মালিকপক্ষ ও চরফকিরা ইউনিয়ন বিএনপি।রবিবার (২৩ আগস্ট) আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হাসপাতালের পরিচালক সাইফুর রহমান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।লিখিত বক্তব্যে সাইফুর রহমান জানান, ২০২৫ সালের মার্চ মাসে হাসপাতালটির মালিকপক্ষের অরবিন্দ ভৌমিকসহ অন্যান্য শেয়ারহোল্ডারের কাছ থেকে আবদুল খালেক ভূঁইয়া তিন বছরের জন্য ৩০ লাখ টাকায় হাসপাতালটি লিজ নেন। লিজ নেওয়ার পর হাসপাতালটি সংস্কার ও আধুনিকায়নে প্রায় ২৫ লাখ টাকা ব্যয় করে পুনরায় কার্যক্রম চালু করা হয়।
তিনি অভিযোগ করেন, রফিক নামের এক ব্যক্তি হাসপাতালের কোনো শেয়ারহোল্ডার না হওয়া সত্ত্বেও কমলসহ কয়েকজনকে সঙ্গে নিয়ে হাসপাতালটি দখলের চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে হাসপাতালের লিজগ্রহীতা এবং চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবদুল খালেক ভূঁইয়ার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন বলে দাবি করেন তিনি।সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার বন্ধের আহ্বান জানান।এ সময় হাসপাতালের মালিকপক্ষ, কর্মকর্তা-কর্মচারী এবং চরফকিরা ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে হাসপাতালের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবেদকের নাম 



















