
মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইয়েদা জাহান বানু।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফ উল্লাহ নিজামী বলেন, “একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি পাশা, সাবেক পৌর প্রশাসক মোঃ আক্তার আলম সেলিম, পৌর বিএনপির সাবেক সাঃসম্পাদক মোঃ মোখফিজুর রহমান বাচ্চু, ধুনট প্রেস ক্লাবের সভাপতি মোঃ রফিকুল আলম এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।
প্রতিবেদকের নাম 




















