Dhaka ০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হিলি কাস্টমসে দেড় টন মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস তাহিরপুর সীমান্তে অনুপ্রবেশ করে কয়লা আনতে ভারতে গিয়ে বাংলাদেশী যুবকের মৃত্যু দুর্নীতির অভিযোগ এনে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মানহানি করা হচ্ছে: আসিফ মাহমুদ আ.লীগের সঙ্গে বিএনপিকে তুলনা করতে চাই না: সারজিস কেরানীগঞ্জের শুভাঢ্যা গোলাম বাজার খালের পাড়ে অবৈধ দোকানপাট, ময়লার ভাগাড় ও তীব্র যানজট: চরম দুর্ভোগে এলাকাবাসী নাটোর লালপুরে প্রতিমন্ত্রীর মাতার জন্মদিন উপলক্ষে লালপুর ডিগ্রি কলেজে নলকূপ উপহার দুদকের দুর্নীতি মামলায় কারাগারে বান্দরবান সদরের পিআইও মিল্টন দস্তিদার, চাকরি থেকে সাময়িক বরখাস্ত নকশায় বিচ্যুতি ও অনুমোদনহীন নির্মাণ: কুমিল্লায় আরও ৩ ভবনের কাজ বন্ধ ডেঙ্গু প্রতিরোধে রাসিক প্রশাসকের নির্দেশনায় ৩০ ওয়ার্ডে সচেতনতামূলক লিফলেট বিতরণ মাদক নির্মূল ও কিশোর গ্যাং দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

বর্ণাঢ্য আয়োজনে ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৫ সময় দেখুন

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইয়েদা জাহান বানু।

আরও পড়ুনঃ  নবাবগঞ্জে আনসার-ভিডিপির তালগাছ রোপণ কর্মসূচি

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফ উল্লাহ নিজামী বলেন, “একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি পাশা, সাবেক পৌর প্রশাসক মোঃ আক্তার আলম সেলিম, পৌর বিএনপির সাবেক সাঃসম্পাদক মোঃ মোখফিজুর রহমান বাচ্চু, ধুনট প্রেস ক্লাবের সভাপতি মোঃ রফিকুল আলম এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
​আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ  ৫ দিন পর খুলছে হিলি স্থলবন্দর
Tag :
জনপ্রিয় পোস্ট

হিলি কাস্টমসে দেড় টন মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

বর্ণাঢ্য আয়োজনে ধুনটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

আপডেটের সময়: ১২:৫৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

মোঃ মামুনুর রশিদ ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো’র যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জনাব মোঃ আব্দুস সবুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইয়েদা জাহান বানু।

আরও পড়ুনঃ  *চকরিয়া সরকারি কলেজের যাত্রী ছাউনির পিছন থেকে দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে র‌্যাব-১৫

​প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফ উল্লাহ নিজামী বলেন, “একটি সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল জাতি গঠনে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। দেশ থেকে নিরক্ষরতা দূরীকরণে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি পাশা, সাবেক পৌর প্রশাসক মোঃ আক্তার আলম সেলিম, পৌর বিএনপির সাবেক সাঃসম্পাদক মোঃ মোখফিজুর রহমান বাচ্চু, ধুনট প্রেস ক্লাবের সভাপতি মোঃ রফিকুল আলম এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
​আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

আরও পড়ুনঃ  ধামইরহাটে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম উদ্বোধন