Dhaka ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জয়পুরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল সমিতিরহাটের প্রবাসীর ঘরে সন্ত্রাসী হামলা: ভাংচুর-লুটপাট জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান মখলেছুর রহমান কামরুলকে জামায়াতের সংবর্ধনা কাউনিয়ায় বৃক্ষরোপণ প্রনোদনার চারা, জৈব সার ও বাঁশের খুটি বিতরণ যারা সরকারে আসে তারা ছেলের-নাতির নামে রাস্তা তৈরি করে: নাছির উদ্দীন পাটোয়ারী নলছিটিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত শ্রেষ্ঠ ইউএনও থেকে শ্রেষ্ঠ প্রশাসক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সম্মানিত ঢাকার এডিসি ফারজানা রহমান কুলাউড়ায় মনু নদীর বিভিন্ন স্থানে বাঁধে ধস, আতঙ্কে তীরবর্তী মানুষ যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির প্রাথমিক শিক্ষা পদক শুভ উদ্বোধন।

বজ্রপাতের অভিশপ্ত সকাল: একসাথে দুনিয়া ছাড়লেন বাবা-ছেলে

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক মুহূর্তের প্রাকৃতিক দুর্যোগে পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

বুধবার (১৫ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামের আনোয়ার প্রভু (৫৫) এবং তাঁর ছেলে নিমাই (২৩)।

আরও পড়ুনঃ  সেমিফাইনালে আর্জেন্টিনা, উচ্ছ্বসিত পত্নীতলার সমর্থকরা

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের পাটখেতে পাট কাটতে যান আনোয়ার প্রভু ও তাঁর ছেলে নিমাই। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুনঃ  বৃষ্টিতে গর্তে ভরা ঘোড়াঘাটের মহাসড়ক, সতর্কতামূলক নিশানা না থাকায় বাড়ছে দুর্ঘটনার শঙ্কা

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানান। একসঙ্গে বাবা ও ছেলের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে আনোয়ার প্রভু ও তাঁর ছেলে নিমাই ঘটনাস্থলেই প্রাণ হারান।

আরও পড়ুনঃ  একটি রাস্তার অপেক্ষায় তিন দশক, মানবেতর জীবন কাটাচ্ছে ২০০ পরিবার

একসঙ্গে বাবা-ছেলের এমন করুণ মৃত্যুতে মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বজ্রপাতের সময় খোলা মাঠে কাজ না করার বিষয়ে সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

জয়পুরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

বজ্রপাতের অভিশপ্ত সকাল: একসাথে দুনিয়া ছাড়লেন বাবা-ছেলে

আপডেটের সময়: ০৬:০৫:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

​মোঃ কাইয়ুম হাসান, স্টাফ রিপোর্টার, ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক মুহূর্তের প্রাকৃতিক দুর্যোগে পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

বুধবার (১৫ জুলাই) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামের আনোয়ার প্রভু (৫৫) এবং তাঁর ছেলে নিমাই (২৩)।

আরও পড়ুনঃ  তারেক রহমানের পক্ষে আলীকদমে বন্যাদুর্গতদের মাঝে জাবেদ রেজার ত্রাণ বিতরণ

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের পাটখেতে পাট কাটতে যান আনোয়ার প্রভু ও তাঁর ছেলে নিমাই। দুপুরের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির মধ্যেই আকস্মিক বজ্রপাত হলে বাবা-ছেলে দুজনই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুনঃ  বৈধভাবে ক্রয়কৃত এবং ভোগদখলীয় জমি জোরপূর্বক দখলের অভিযোগ

খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং পরিবারের সদস্যদের বিষয়টি জানান। একসঙ্গে বাবা ও ছেলের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। জামালপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবিন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাট কাটার সময় আকস্মিক বজ্রপাতে আনোয়ার প্রভু ও তাঁর ছেলে নিমাই ঘটনাস্থলেই প্রাণ হারান।

আরও পড়ুনঃ  ডিমলায় পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ডিমলা’ কার্যক্রমের শুভ উদ্বোধন; বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত