Dhaka ১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জয়পুরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল সমিতিরহাটের প্রবাসীর ঘরে সন্ত্রাসী হামলা: ভাংচুর-লুটপাট জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ চেয়ারম্যান মখলেছুর রহমান কামরুলকে জামায়াতের সংবর্ধনা কাউনিয়ায় বৃক্ষরোপণ প্রনোদনার চারা, জৈব সার ও বাঁশের খুটি বিতরণ যারা সরকারে আসে তারা ছেলের-নাতির নামে রাস্তা তৈরি করে: নাছির উদ্দীন পাটোয়ারী নলছিটিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত শ্রেষ্ঠ ইউএনও থেকে শ্রেষ্ঠ প্রশাসক: জাতীয় প্রাথমিক শিক্ষা পদকে সম্মানিত ঢাকার এডিসি ফারজানা রহমান কুলাউড়ায় মনু নদীর বিভিন্ন স্থানে বাঁধে ধস, আতঙ্কে তীরবর্তী মানুষ যেকোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ‘সবুজ বিদ্যালয়’ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির প্রাথমিক শিক্ষা পদক শুভ উদ্বোধন।

যারা সরকারে আসে তারা ছেলের-নাতির নামে রাস্তা তৈরি করে: নাছির উদ্দীন পাটোয়ারী

এম. আজাদ খাঁন,স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী বলেছেন, “যারা সরকারে আসে তারা নিজেদের ছেলের নামে রাস্তা তৈরি করে, দুই ছেলের নামে রাস্তা করে, নাতির নামে আরেকটি রাস্তা করে, আবার একটি খালি রেখে দেয় ভবিষ্যতে যে সন্তান হবে তার নামে করার জন্য। আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে মোকামতলা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী: হাসনাত আবদুল্লাহ

বক্তব্যে নাছির উদ্দীন পাটোয়ারী বলেন, রাষ্ট্রের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহৃত হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক চর্চা প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের অর্থে নির্মিত বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোর নামকরণেও ব্যক্তিস্বার্থ ও পারিবারিক প্রভাবের অভিযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, “দেশে প্রকৃত পরিবর্তন আনতে হলে জনগণের অধিকার, মতামত ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। সমাবেশ শেষে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মোকামতলা বাসস্ট্যান্ড এলাকা মুখরিত হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  জাতীয় পর্যায় শ্রেষ্ঠ হলেন প্রধান শিক্ষক মো. হেদায়েত হোসেন
Tag :
জনপ্রিয় পোস্ট

জয়পুরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল

যারা সরকারে আসে তারা ছেলের-নাতির নামে রাস্তা তৈরি করে: নাছির উদ্দীন পাটোয়ারী

আপডেটের সময়: ০৯:০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

এম. আজাদ খাঁন,স্টাফ রিপোর্টার, বগুড়া: বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক নাছির উদ্দীন পাটোয়ারী বলেছেন, “যারা সরকারে আসে তারা নিজেদের ছেলের নামে রাস্তা তৈরি করে, দুই ছেলের নামে রাস্তা করে, নাতির নামে আরেকটি রাস্তা করে, আবার একটি খালি রেখে দেয় ভবিষ্যতে যে সন্তান হবে তার নামে করার জন্য। আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে মোকামতলা বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে পদযাত্রা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলমসহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  একতা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সব যোগাযোগ বন্ধ রয়েছে

বক্তব্যে নাছির উদ্দীন পাটোয়ারী বলেন, রাষ্ট্রের সম্পদ জনগণের কল্যাণে ব্যবহৃত হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে ব্যক্তি ও পরিবারকেন্দ্রিক চর্চা প্রতিষ্ঠিত হয়েছে। জনগণের অর্থে নির্মিত বিভিন্ন স্থাপনা ও অবকাঠামোর নামকরণেও ব্যক্তিস্বার্থ ও পারিবারিক প্রভাবের অভিযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, “দেশে প্রকৃত পরিবর্তন আনতে হলে জনগণের অধিকার, মতামত ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একটি জবাবদিহিমূলক, স্বচ্ছ ও জনমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যেই জাতীয় নাগরিক পার্টি দেশব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করছে। সমাবেশ শেষে নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহণে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মোকামতলা বাসস্ট্যান্ড এলাকা মুখরিত হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  এইচএসসি পরীক্ষা স্থগিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কুমিল্লায় শিক্ষাবোর্ড ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ