Dhaka ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রানীগঞ্জ রবিন মার্কেট বাজারে পাওয়া যাচ্ছে ০১ টাকায় লাউ। দিশেহারা কৃষক বাউফলে খালে ভাসমান অবস্থায় হাত বাঁধা মরদেহ উদ্ধার করল পুলিশ সাতকানিয়ায় উৎসবমুখর পরিবেশে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেলের জন্মদিন উদযাপন মাদকবিরোধী সামাজিক আন্দোলনে ফুটবলকে হাতিয়ার করলেন চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল পত্নীতলায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন ধুনটে আদালতের তোয়াক্কা না করে দোকানের সামনে বেড়া, বন্ধ বেচাকেনা নাটোরের বড়াইগ্রামে বাস দুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১৫ ধুনটে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার এক তরকারিতেই সীমাবদ্ধ জীবন একাধিক কেনার সামর্থ্য নাই

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুটি মোটরসাইকেল উপহার দিল চেম্বার অব কমার্স

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদার এবং মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে (ডিএনসি) দুটি মোটরসাইকেল উপহার দিয়েছে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে বগুড়া চেম্বার ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মোটরসাইকেল দুটির চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাবি তুলে দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

আরও পড়ুনঃ  রাজশাহীতে চিকিৎসাধীন ডেসটিনির কুষ্টিয়া প্রতিনিধি আসমান আলী, শারীরিক খোঁজ নিলেন সহকর্মীরা ​

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান এবং চেম্বারের সহসভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।

অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক মোহা. জিল্লুর রহমানের হাতে মোটরসাইকেল দুটির চাবি তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মায়ের স্মৃতি আর শিকড়ের টানে কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। মাদকের বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সুস্থ সমাজ প্রতিষ্ঠায় প্রশাসন, ব্যবসায়ী সম্প্রদায় ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আরও পড়ুনঃ  নাটোরের বনপাড়ায় বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪, আহত ৩২

বক্তারা আরও আশা প্রকাশ করেন, মোটরসাইকেল দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাঠপর্যায়ের তদারকি সহজ করার পাশাপাশি দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, মাদকবিরোধী অভিযান পরিচালনা এবং নিয়মিত নজরদারি বাড়াতে সহায়ক হবে। এর ফলে বগুড়ায় মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে তাঁরা প্রত্যাশা করেন।

এ সময় বগুড়ার স্থানীয় ব্যবসায়ী নেতারা, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের সদস্য এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

রানীগঞ্জ রবিন মার্কেট বাজারে পাওয়া যাচ্ছে ০১ টাকায় লাউ। দিশেহারা কৃষক

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুটি মোটরসাইকেল উপহার দিল চেম্বার অব কমার্স

আপডেটের সময়: ০৪:৫২:২১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

এস কে সাগর মির্জা, জেলা প্রতিনিধি বগুড়া: বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদার এবং মাঠপর্যায়ে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে (ডিএনসি) দুটি মোটরসাইকেল উপহার দিয়েছে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে বগুড়া চেম্বার ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মোটরসাইকেল দুটির চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাবি তুলে দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আতিকুর রহমান বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান এবং চেম্বারের সহসভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু।

অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক মোহা. জিল্লুর রহমানের হাতে মোটরসাইকেল দুটির চাবি তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  মায়ের স্মৃতি আর শিকড়ের টানে কমলনগরে জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠন শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। মাদকের বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সুস্থ সমাজ প্রতিষ্ঠায় প্রশাসন, ব্যবসায়ী সম্প্রদায় ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ জন্য সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

আরও পড়ুনঃ  সিলেট সীমান্তে ২২ লাখ টাকার চোরাচালান জব্দ