Dhaka ০৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাইবান্ধায় কাল বৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়ন নিয়ে আইনি লড়াই ঝিরি থেকে অবৈধ বালু উত্তোলন: ধসে যাচ্ছে রাস্তার ভিত্তি, ঝুঁকিতে জনপদ স্বস্তির বৃষ্টিতে ভিজল কেরানীগঞ্জ: জনজীবনে প্রশান্তি, জনপদে স্বস্তি পতেঙ্গায় এস এস সি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান চৌধুরী কূপতলা ইউনিয়নে বন্যা ঝুঁকি ও মোকাবেলায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ‎ জৈন্তাপুরে বিজিবির উদ্যোগ: সচেতনতামূলক সভা ও ফ্রি চিকিৎসাসেবা আয়োজন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনায়-রাশেদুল হাসান রঞ্জন এসএসসি পরীক্ষা সুষ্ঠু হচ্ছে: শিক্ষামন্ত্রী ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল

ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক: আকস্মিক ফিরে যাওয়া ইরানি প্রতিনিধিদলের একটি অংশ আজ রোববার রাতেই ফের পাকিস্তানে যাচ্ছে। ওমান সফর শেষ করে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিরও। এরপর তিনি রাশিয়া সফরে যাবেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

এর আগে শনিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আরাঘচি। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  যুদ্ধ থেকে বের হতে মরিয়া ট্রাম্প

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করা তাদের অগ্রাধিকার। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি মুখোমুখি আলোচনায় বসতে এখনো প্রস্তুত নয় তেহরান। তাদের মতে, ওয়াশিংটনের অবস্থান ‘চরমপন্থী’, অন্যদিকে ইরানের কিছু দাবি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুনঃ  এসএসসি পরীক্ষা সুষ্ঠু হচ্ছে: শিক্ষামন্ত্রী

যদিও এখনো কোনো অগ্রগতি হয়নি, তবুও পাকিস্তান মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যেতে আগ্রহী বলে জানিয়েছে। ফলে আলোচনার সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়নি।

জানা গেছে, রোববার সন্ধ্যায় ওমান থেকে ফেরার পথে আবার ইসলামাবাদে পৌঁছাবেন আরাঘচি এবং সেখানে পাকিস্তানের সঙ্গে আরও আলোচনা হতে পারে। তার সঙ্গে আসা প্রতিনিধিদলের একটি অংশ ইতোমধ্যে তেহরানে ফিরে গিয়ে সরকারের নির্দেশনা নিচ্ছে এবং তারা আবার ইসলামাবাদে যোগ দিতে পারে।

আরও পড়ুনঃ  সরকার ক্রমশ ব্যর্থতার দিকে যাচ্ছে : নাহিদ ইসলাম

এদিকে, ইসলামাবাদ শহরে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে স্থাপন করা ব্যারিকেড সরিয়ে নেওয়া হয়েছে এবং সড়কগুলো এখন স্বাভাবিকভাবে চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সরাসরি আলোচনা স্থগিত রয়েছে।

সূত্র: আল-জাজিরা, মিডল ইস্ট আই

Tag :
জনপ্রিয় পোস্ট

গাইবান্ধায় কাল বৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

ফের পাকিস্তানে যাচ্ছে ইরানি প্রতিনিধিদল

আপডেটের সময়: ০২:৪৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: আকস্মিক ফিরে যাওয়া ইরানি প্রতিনিধিদলের একটি অংশ আজ রোববার রাতেই ফের পাকিস্তানে যাচ্ছে। ওমান সফর শেষ করে পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিরও। এরপর তিনি রাশিয়া সফরে যাবেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

এর আগে শনিবার ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন আরাঘচি। বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  যুদ্ধ থেকে বের হতে মরিয়া ট্রাম্প

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় জোরদার করা তাদের অগ্রাধিকার। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি মুখোমুখি আলোচনায় বসতে এখনো প্রস্তুত নয় তেহরান। তাদের মতে, ওয়াশিংটনের অবস্থান ‘চরমপন্থী’, অন্যদিকে ইরানের কিছু দাবি যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়।

আরও পড়ুনঃ  বাসের নতুন ভাড়া নির্ধারণ বৃহস্পতিবার

যদিও এখনো কোনো অগ্রগতি হয়নি, তবুও পাকিস্তান মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যেতে আগ্রহী বলে জানিয়েছে। ফলে আলোচনার সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়নি।

জানা গেছে, রোববার সন্ধ্যায় ওমান থেকে ফেরার পথে আবার ইসলামাবাদে পৌঁছাবেন আরাঘচি এবং সেখানে পাকিস্তানের সঙ্গে আরও আলোচনা হতে পারে। তার সঙ্গে আসা প্রতিনিধিদলের একটি অংশ ইতোমধ্যে তেহরানে ফিরে গিয়ে সরকারের নির্দেশনা নিচ্ছে এবং তারা আবার ইসলামাবাদে যোগ দিতে পারে।

আরও পড়ুনঃ  জ্বালানি তেল আমদানিতে ব্যয় বৃদ্ধি ভোক্তা পর্যায়ে প্রভাব ফেলবে না: বাণিজ্যমন্ত্রী