Dhaka ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বৃষ্টিতে কালিয়াকৈরে জলাবদ্ধতা: তলিয়ে গেছে বহু এলাকা, ক্ষতিগ্রস্ত দোকানপাট ও বসতবাড়ি ধামইরহাটে ইসবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল আলম লাকী গ্রেফতার আগামীকাল আয়ত হত্যা মামলার রায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ ​প্রতয় আইডিয়াল স্কুল এন্ড কলেজে ডিএমপি’র উদ্যোগে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা: সভাপতি বেলাল, সম্পাদক রেজা গোবিন্দগঞ্জে শিংজানী খাল পুনঃখনন কাজ পরিদর্শনে ডিসি কক্সবাজারের ঈদগাঁওতে উপজেলায় যুবকের ভাসমান মরদেহ হঠাৎ দুই রাজস্ব সার্কেলে ডিসি ফরিদা, সরাসরি শুনলেন সেবা প্রত্যাশীদের অভিযোগ অবৈধ জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ চন্দ্রগঞ্জ থানা এরিয়ায় গ্রেফতার ৮

ফরিদপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি:

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির আওতায় ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে বই প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন, ফরিদপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এছাড়া বইপড়া কর্মসূচিতে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ এবং সৃজনশীল চিন্তাশক্তির বিকাশে বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্মকে বইমুখী করতে বিশ্বসাহিত্য কেন্দ্রের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বইকে জ্ঞান ও আলোর পথচলার বিশ্বস্ত সঙ্গী হিসেবে গ্রহণ করার আহ্বান জানানো হয়।
আলোকিত মানুষ, বিকশিত বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
Tag :
জনপ্রিয় পোস্ট

বৃষ্টিতে কালিয়াকৈরে জলাবদ্ধতা: তলিয়ে গেছে বহু এলাকা, ক্ষতিগ্রস্ত দোকানপাট ও বসতবাড়ি

ফরিদপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের বই প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৫:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ফরিদপুর জেলা প্রতিনিধি:

বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির আওতায় ফরিদপুরে শিক্ষার্থীদের মাঝে বই প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তন, ফরিদপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের নির্বাহী পরিচালক খোন্দকার মো. আসাদুজ্জামান।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এছাড়া বইপড়া কর্মসূচিতে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণ এবং সৃজনশীল চিন্তাশক্তির বিকাশে বই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নতুন প্রজন্মকে বইমুখী করতে বিশ্বসাহিত্য কেন্দ্রের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বইকে জ্ঞান ও আলোর পথচলার বিশ্বস্ত সঙ্গী হিসেবে গ্রহণ করার আহ্বান জানানো হয়।
আলোকিত মানুষ, বিকশিত বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  শিবপুর প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠন প্রক্রিয়া শুরু