Dhaka ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিনজন গ্রেপ্তার কেরানীগঞ্জ তেঘরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত: তৃণমূলকে শক্তিশালী করার আহ্বান সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠান আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রংপুরে আসছে পুলিশের বিশেষ কিউআরটি টিম কোনাবাড়ীতে নাসির পালোয়ান হত্যা মামলার আসামি  গ্রেফতার রাস্তার পাশের ডোবাই অজ্ঞাত ব্যক্তি পঁচা গলা লাশ উদ্ধার চাঞ্চল্য পত্নীতলায় মাদারগঞ্জে নিজ ঘরে ফল ব্যবসায়ীর ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার একক লড়াই স্থানীয় নির্বাচনে কতটা প্রস্তুত এনসিপি স্বৈরাচার হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো ইচ্ছা নেই: তথ্যমন্ত্রী

পরিবেশের ভারসাম্য রক্ষায় নবাবগঞ্জে ৩০০ তাল বীজ রোপণ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৪:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ৪০ সময় দেখুন

জাহিদ হোসাইন, দিনাজপুর (নবাবগঞ্জ) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৩০০টি তাল বীজ রোপণ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে পারহরিনা আনসার ও ভিডিপি ক্লাবসংলগ্ন সড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সোলায়মান হোসেন, প্রশিক্ষক ছত্র কুমার বিশ্বাস, প্রশিক্ষিকা কাজী তাহেরা খাতুন, ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন দলনেতা হুমায়ুন কবির, দলনেত্রী সানজিদা আক্তার এবং পারহরিনা আনসার ও ভিডিপি ক্লাবের সদস্যবৃন্দ। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সোলায়মান হোসেন বলেন, “সম্মানিত জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুর মহোদয়ের নির্দেশনায় পারহরিনা আনসার ও ভিডিপি ক্লাবসংলগ্ন সড়কের পাশে তাল বীজ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দিন দিন তালগাছ বিলুপ্তির পথে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, তালগাছ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তালগাছ রোপণ ও সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে। উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় বিভিন্ন এলাকায় নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুনঃ  শেরপুরে ভোক্তা অধিকারের অভিযান দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা
Tag :
জনপ্রিয় পোস্ট

রাজশাহীর বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ তিনজন গ্রেপ্তার

পরিবেশের ভারসাম্য রক্ষায় নবাবগঞ্জে ৩০০ তাল বীজ রোপণ

আপডেটের সময়: ০৪:৫০:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

জাহিদ হোসাইন, দিনাজপুর (নবাবগঞ্জ) প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ৩০০টি তাল বীজ রোপণ করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে পারহরিনা আনসার ও ভিডিপি ক্লাবসংলগ্ন সড়কের পাশে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সোলায়মান হোসেন, প্রশিক্ষক ছত্র কুমার বিশ্বাস, প্রশিক্ষিকা কাজী তাহেরা খাতুন, ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন দলনেতা হুমায়ুন কবির, দলনেত্রী সানজিদা আক্তার এবং পারহরিনা আনসার ও ভিডিপি ক্লাবের সদস্যবৃন্দ। এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সোলায়মান হোসেন বলেন, “সম্মানিত জেলা কমান্ড্যান্ট, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, দিনাজপুর মহোদয়ের নির্দেশনায় পারহরিনা আনসার ও ভিডিপি ক্লাবসংলগ্ন সড়কের পাশে তাল বীজ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দিন দিন তালগাছ বিলুপ্তির পথে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাতে প্রাণহানি রোধের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, তালগাছ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তালগাছ রোপণ ও সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে। উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় বিভিন্ন এলাকায় নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

আরও পড়ুনঃ  জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযানে ১২ টি বারকি নৌকা ধ্বংস ১ জনকে ৫০ হাজার টাকা জরিমানা