Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতাল ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ১১ রোগী ভর্তি, এক নারীর মৃত্যু মারিয়াম রামলা পুরান ঢাকার লেখিকা ভারতের জনপ্রিয় ম্যাগাজিনে স্থান পেলেন ময়লার ভাগাড় থেকে প্রাণ ফিরছে আদি বুড়িগঙ্গা চ্যানেলে নাটোরে জুয়ার আসর থেকে ৩৯ হাজার টাকাসহ চারজন আটক নারায়ণগঞ্জে ইজিবাইক গ্যারেজ ও ঝুটের গুদামে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৭টি প্রতিষ্ঠান নাটোরের বড়াইগ্রামের ভরতপুরে পুকুরের পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু চিকিৎসা অবহেলায় মায়ের মৃত্যু মেনে নেওয়া যায় না : স্বাস্থ্যমন্ত্রী ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করলেন এম পি পুত্র আসিফ সিরাজ রব্বানী গোপালগঞ্জ জেলার বাটিকামারী গ্রামে ভুয়া আমিন বানিয়ে জমি দখলের চেষ্টা ও গাছ কেটে ফেলার অভিযোগ

পতেঙ্গা কাঠগড় বাজারে আবারও উচ্ছেদ অভিযান: স্থায়ী সমাধান চান ব্যবসায়ীরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ৪৩ সময় দেখুন

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম পতেঙ্গা কাঠগড় বাজারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ( ২০ – আগস্ট ) এ সময় ফুটপাত ও সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের সতর্ক করা হয়।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা জানান, সরকারি জায়গা, সিটি কর্পোরেশনের সম্পত্তি ও সিডিএ’র জায়গায় অবৈধভাবে কোনো ব্যবসা-বাণিজ্য বা স্থাপনা গড়ে তোলা হলে উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
এর আগে গত সপ্তাহ একবার অভিযান চালিয়ে এই স্থানে উচ্ছেদ ও জরিমানা করা হয়েছিল বলে চসিকের সূত্রে জানায়।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেল ও জরিমানার ব্যবস্থাও করা হবে বলে ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা জানান।
অন্যদিকে, হকাররা জানান, তাদের যদি স্থায়ীভাবে কোনো বাজার বসার ব্যবস্থা করে ব্যবসার জায়গা নির্ধারণ করে দেওয়া হয় অথবা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, তাহলে তারা আর সরকারি জায়গা, সড়ক বা ফুটপাত দখল করে ব্যবসা করবেন না বলে জানিয়েছেন ব্যাবসায়ী নেতৃবৃন্দ।
তারা আরও জানান, দীর্ঘদিন ধরে এসব ব্যবসার মাধ্যমে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে তাদের পরিবার চলছে বলে জানান।
উচ্ছেদের কারণে তারা যেন সম্পূর্ণভাবে জীবিকা হারিয়ে না ফেলেন, সে বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান ।
হকারদের দাবি, তাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।
একদিকে যেমন সাধারণ মানুষের চলাচলের পথ দখলমুক্ত থাকবে, অন্যদিকে তারা বৈধভাবে ব্যবসা পরিচালনা করে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবেন।
এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  লালপুরে ৭০ ইয়াবাসহ গুরুদাসপুর-বড়াইগ্রামের দুই যুবক গ্রেপ্তার
Tag :
জনপ্রিয় পোস্ট

তারাগঞ্জে বড় বোনের বাসা থেকে ছোট বোনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পতেঙ্গা কাঠগড় বাজারে আবারও উচ্ছেদ অভিযান: স্থায়ী সমাধান চান ব্যবসায়ীরা

আপডেটের সময়: ০২:১৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

মোঃ সৈয়দ মিয়া : চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম পতেঙ্গা কাঠগড় বাজারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমার নেতৃত্বে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ( ২০ – আগস্ট ) এ সময় ফুটপাত ও সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের সতর্ক করা হয়।
অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা জানান, সরকারি জায়গা, সিটি কর্পোরেশনের সম্পত্তি ও সিডিএ’র জায়গায় অবৈধভাবে কোনো ব্যবসা-বাণিজ্য বা স্থাপনা গড়ে তোলা হলে উচ্ছেদ অভিযান চলমান থাকবে।
এর আগে গত সপ্তাহ একবার অভিযান চালিয়ে এই স্থানে উচ্ছেদ ও জরিমানা করা হয়েছিল বলে চসিকের সূত্রে জানায়।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে জেল ও জরিমানার ব্যবস্থাও করা হবে বলে ম্যাজিস্ট্রেট প্রণয় চাকমা জানান।
অন্যদিকে, হকাররা জানান, তাদের যদি স্থায়ীভাবে কোনো বাজার বসার ব্যবস্থা করে ব্যবসার জায়গা নির্ধারণ করে দেওয়া হয় অথবা পুনর্বাসনের ব্যবস্থা করা হয়, তাহলে তারা আর সরকারি জায়গা, সড়ক বা ফুটপাত দখল করে ব্যবসা করবেন না বলে জানিয়েছেন ব্যাবসায়ী নেতৃবৃন্দ।
তারা আরও জানান, দীর্ঘদিন ধরে এসব ব্যবসার মাধ্যমে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে তাদের পরিবার চলছে বলে জানান।
উচ্ছেদের কারণে তারা যেন সম্পূর্ণভাবে জীবিকা হারিয়ে না ফেলেন, সে বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চান ।
হকারদের দাবি, তাদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হোক।
একদিকে যেমন সাধারণ মানুষের চলাচলের পথ দখলমুক্ত থাকবে, অন্যদিকে তারা বৈধভাবে ব্যবসা পরিচালনা করে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করতে পারবেন।
এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  মান্দায় প্রতিবন্ধী তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি শাহীন নোয়াখালীতে গ্রেপ্তার