Dhaka ০৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন লালপুরে পুকুরে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু সম্মেলনের ১০ মাস পর আংশিক নেতৃত্বেই স্থবির কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি তারাগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সাথে ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির মত বিনিময় সভা তদবিরমুক্ত বদলি: ঢাকার ৩৯ ইউনিয়ন পরিষদে লটারির মাধ্যমে পদায়ন লক্ষ্মীপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ফটিকছড়িতে আলোচনা সভা ও পোনা মাছ অবমুক্ত বিদেশে চাকরি দেওয় প্রলোভন দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয়কে উদ্ধার উন্নয়ন না করে ১৭ বছর ধরে শিক্ষা খাতকে ধ্বংস করা হয়েছে: শামা ওবায়েদ মৎস্যজাত পণ্য থেকে বাৎসরিক আয় ৬ হাজার কোটি টাকা: প্রধানমন্ত্রী

নীলফামারীর ডোমারে মানসিকভাবে অসুস্থ রাশেদা বেগম নিখোঁজ, ৫০ দিনেও মেলেনি সন্ধান

রাব্বী রহমান নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া পশ্চিমপাড়া এলাকা থেকে মোছাঃ রাশেদা বেগম (৪০) নামে এক মানসিকভাবে অসুস্থ নারী নিখোঁজ হওয়ার ৫০ দিন পার হলেও এখনো তাঁর সন্ধান মেলেনি। এতে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে পরিবারের সদস্যদের।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর রাশেদা বেগম নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এ ঘটনায় নিখোঁজ রাশেদা বেগমের ছেলে মোঃ আবু জাহিদ গত ২৮ জুন ২০২৬ ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নম্বর ১২৯৮।

আরও পড়ুনঃ  শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিখোঁজ রাশেদা বেগমের পিতার নাম মৃত আবু বকর সিদ্দীক এবং স্বামীর নাম মৃত মনজিনুর রহমান। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, ওজন আনুমানিক ৪০ কেজি এবং চুল কালো ও লম্বা। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি মানসিকভাবে অসুস্থ। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ ৫০ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান না পাওয়ায় তাঁরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। তাঁকে দ্রুত খুঁজে বের করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের কার্যকর সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ  চকরিয়ায় বাস-লেগুনা সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের, আহত ৫

কেউ রাশেদা বেগমের সন্ধান পেয়ে থাকলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে তাঁর মেয়ে মোছাঃ জয়নাফ (০১৭৬৮-৮০৫১০৮) অথবা ছেলে মোঃ আবু জাহিদ (০১৩২৪৩২১৫৬২)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে
Tag :
জনপ্রিয় পোস্ট

সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন

নীলফামারীর ডোমারে মানসিকভাবে অসুস্থ রাশেদা বেগম নিখোঁজ, ৫০ দিনেও মেলেনি সন্ধান

আপডেটের সময়: ০৪:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

রাব্বী রহমান নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া পশ্চিমপাড়া এলাকা থেকে মোছাঃ রাশেদা বেগম (৪০) নামে এক মানসিকভাবে অসুস্থ নারী নিখোঁজ হওয়ার ৫০ দিন পার হলেও এখনো তাঁর সন্ধান মেলেনি। এতে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটছে পরিবারের সদস্যদের।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর রাশেদা বেগম নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। এ ঘটনায় নিখোঁজ রাশেদা বেগমের ছেলে মোঃ আবু জাহিদ গত ২৮ জুন ২০২৬ ডোমার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। যার নম্বর ১২৯৮।

আরও পড়ুনঃ  গ্যাস না পেয়ে চট্টগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

নিখোঁজ রাশেদা বেগমের পিতার নাম মৃত আবু বকর সিদ্দীক এবং স্বামীর নাম মৃত মনজিনুর রহমান। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। গায়ের রং শ্যামলা, উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, ওজন আনুমানিক ৪০ কেজি এবং চুল কালো ও লম্বা। পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি মানসিকভাবে অসুস্থ। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ ৫০ দিন ধরে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাঁর সন্ধান না পাওয়ায় তাঁরা চরম দুশ্চিন্তায় রয়েছেন। তাঁকে দ্রুত খুঁজে বের করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের কার্যকর সহযোগিতা কামনা করেছেন তাঁরা।

আরও পড়ুনঃ  সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে

কেউ রাশেদা বেগমের সন্ধান পেয়ে থাকলে বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানতে পারলে তাঁর মেয়ে মোছাঃ জয়নাফ (০১৭৬৮-৮০৫১০৮) অথবা ছেলে মোঃ আবু জাহিদ (০১৩২৪৩২১৫৬২)-এর সঙ্গে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  ১৫ আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি ৩২ ও আশপাশে কঠোর নিরাপত্তা, মোতায়েন অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী