
ইয়ামিন হোসাইন : সিরাজগঞ্জ: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত অপতৎপরতার প্রতিবাদে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বহুলী বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির উপদেষ্টা রঞ্জু’র সহযোগিতায় এবং বহুলী ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা জিয়াউর রহমানের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন বহুলী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হুদা, সদস্য সচিব রাজু আহমেদ রাজু, যুগ্ম আহ্বায়ক মো. নাঈম সরকার, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিন, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সরোয়ার হোসেন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক আলম সেখ, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহিন সেখ, ইউনিয়ন বিএনপির নেতা মো. মোহাম্মদ আলী আলামত এবং ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা আতিক হাসান মিন্টুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এলাকার শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 



















