Dhaka ০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত নাগরপুরে দপ্তিয়র ইউপি চেয়ারম্যান পদে গণসংযোগে ব্যস্ত যুবদল নেতা রবিউল ইসলাম নবী একরাতে দশ খড়ের পালায় আগুন আতঙ্কে দিনাজপুরের তিন গ্রাম মথুরার কাঁচরাস্তা যেন এক মরণফাঁদ: চরম ভোগান্তিতে এলাকাবাসী সৈয়দা রওশন আরা বেগম মাইজভাণ্ডারী (ক.)’র পবিত্র বার্ষিক ওরশ শরীফ অনুষ্ঠিত গাজীপুরের কাশিমপুরে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশের মাধ্যমে মানহানি করার অভিযোগ দশটি মসজিদে ৩০ লাখ টাকার অনুদান দিলেন এমপি অধ্যক্ষ আব্দুল আলিম হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি: জেলা প্রশাসক ফরিদা খানমের কুলিয়ারচরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সজিব আলী, নাচোল উপজেলা প্রতিনিধিঃ
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ(৬জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নাচোল শাখা এর যৌথ আয়োজনে, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়ে,
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক দুরুল হুদা,
উপজেলা জামাতের আমির ইয়াকুব আলী, পৌর জামাতের আমির মনিরুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  ডোবার পানিতে ডুবে ঘোড়াঘাটে বাকপ্রতিবন্ধী কিশোরের করুণ মৃত্যু

এছাড়াও উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, পিআইও অফিসার দুলাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মচারী, সমবায়ী সদস্য, স্থানীয় সুধীসমাজ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিআরডিবির ভূমিকার প্রশংসা করেন এবং সমন্বিত পল্লী উন্নয়নের মাধ্যমে টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।আলোচনা শেষে দুইজন উদ্যোক্তাকে ঋণের চেক, দুইজন শ্রেষ্ঠ সুফলভোগীকে সম্মাননা স্মারক ও দুইজন সুফলভোগীকে গাছের চারা তুলে দেন অতিথি বৃন্দরা।

আরও পড়ুনঃ  দেবিদ্বারে কৃষি জমি রক্ষায় টাস্কফোর্সের হানা: ৩ ড্রেজার ও ১৫০০ ফুট পাইপ ধ্বংস
Tag :
জনপ্রিয় পোস্ট

র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আপডেটের সময়: ০২:৪৯:১৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

সজিব আলী, নাচোল উপজেলা প্রতিনিধিঃ
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ(৬জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), নাচোল শাখা এর যৌথ আয়োজনে, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে মিলিত হয়ে,
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক দুরুল হুদা,
উপজেলা জামাতের আমির ইয়াকুব আলী, পৌর জামাতের আমির মনিরুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  বাঁশখালীতে রাতভর মোবাইল কোর্ট: মাদকাসক্তের এক বছর কারাদণ্ড, জুয়ার আসর উচ্ছেদ

এছাড়াও উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, পিআইও অফিসার দুলাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহা, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির কর্মচারী, সমবায়ী সদস্য, স্থানীয় সুধীসমাজ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে বিআরডিবির ভূমিকার প্রশংসা করেন এবং সমন্বিত পল্লী উন্নয়নের মাধ্যমে টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।আলোচনা শেষে দুইজন উদ্যোক্তাকে ঋণের চেক, দুইজন শ্রেষ্ঠ সুফলভোগীকে সম্মাননা স্মারক ও দুইজন সুফলভোগীকে গাছের চারা তুলে দেন অতিথি বৃন্দরা।

আরও পড়ুনঃ  দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত