Dhaka ০৫:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুলিয়ারচরে উন্নয়নমূলক কাজের উদ্বোধনসহ কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রতিমন্ত্রী শরীফুল আলম নাটোরের লালপুরে প্রস্তাবিত সৌর বিদ্যুৎ কেন্দ্র এলাকা পরিদর্শনে চীনা প্রতিনিধি দল তথ্য নিতে এসে ওসির ধমক খেলেন সাংবাদিক, মধ্যস্থতাকারীদের দিয়ে ঘটনা ‘দফারফা’র অভিযোগ! নজিপুর পৌরসভা রুকন সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত কাউনিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন স্বর্ণগ্রাম-দাড়িদহে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সেবা পেলেন সুবিধাবঞ্চিতরা ফ্যাসিস্টদের ফিরিয়ে এনে বিচার চায় জনগণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী উলিপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি সালেহীর মতবিনিময় মিরপুরে ৫ কাঠা জমি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন

দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ,প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে ।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), দীঘিনালা শাখার যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় আগুনে পুড়ে ছাই বসতঘর, নিঃস্ব ৩ পরিবার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, দীঘিনালা থানার প্রতিনিধি প্রাণতোষ বণিক, ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা এবং দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দীঘিনালা শাখার সভাপতি মো. সোহেল রানা। স্বাগত বক্তব্য দেন (বিআরডিবি) দীঘিনালা শাখার কর্মকর্তা শ্যামল মিত্র চাকমা।

আরও পড়ুনঃ  বগুড়ায় ইন্টার্ন চিকিৎসকদের বিচারের দাবিতে মানববন্ধন, গ্রেপ্তারদের মুক্তির দাবি

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বলেন, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। সরকার পল্লী উন্নয়নের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিআরডিবির ঋণ কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করে আত্ম কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা শেষে স্বনির্ভরতা ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করার লক্ষ্যে ৬ জন উপকারভোগীর মাঝে জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে উপস্থিত উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

বক্তারা বলেন, গ্রামীণ উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ধরনের কার্যক্রম গ্রামীণ জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Tag :
জনপ্রিয় পোস্ট

সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

আপডেটের সময়: ০৪:১৬:১২ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬

দীঘিনালা( খাগড়াছড়ি) প্রতিনিধি

উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ,প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে ।
সোমবার (৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), দীঘিনালা শাখার যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে উপকারভোগীদের মাঝে ঋণ বিতরণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  নাটোর লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম, দীঘিনালা থানার প্রতিনিধি প্রাণতোষ বণিক, ৫নং বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা এবং দীঘিনালা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. সোহেল রানা। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) দীঘিনালা শাখার সভাপতি মো. সোহেল রানা। স্বাগত বক্তব্য দেন (বিআরডিবি) দীঘিনালা শাখার কর্মকর্তা শ্যামল মিত্র চাকমা।

আরও পড়ুনঃ  দক্ষিণ কেরানীগঞ্জে শুভ জন্মাষ্টমী ও বর্ণাঢ্য রথযাত্রা উদযাপিত: প্রধান অতিথি ছিলেন এডভোকেট নিপুন রায় চৌধুরী