Dhaka ০২:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধুনটে মনন সাহিত্য সংগঠনের ১২০তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪১ সময় দেখুন

মোঃ মামুনুর রশিদ ধুনট বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে মনন সাহিত্য সংগঠনের ১২০তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।  আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ধুনট পৌর এলাকার গ্রীন টাচ মাল্টিমিডিয়া স্কুলের হলরুমে এ সাহিত্য আসর বসে। ​অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও লেখক এম আর টি আরজুর সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ সহযোগী হিসেবে সার্বিক সহযোগিতা প্রদান করেন গ্রীন টাচ মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ। কবি ও লেখক ফরমান আলী বাবুর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনের সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও লেখক এম আর জামান।

আরও পড়ুনঃ  সাভারের এসআই আলতাব হোসেন হত্যাকান্ডে জরিত ০১ আসামি গ্রেফতার

আসর জুড়ে স্থানীয় লেখকদের স্বরচিত সাহিত্য পাঠ ও প্রাণবন্ত আলোচনায় মুখরিত হয়ে ওঠে পুরো হলরুম। অধিবেশনে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি এম আর টি আরজু, আব্দুল জলিল, এম আর জামান, ফরমান আলী বাবু, অনন্য রাসেল ও দেলোয়ার সুরাকাভ। এছাড়া নিজেদের লেখা ছোটগল্প পাঠ করে শোনান লেখক আব্দুল জলিল, অনন্য রাসেল ও এম আর জামান। পাঠকৃত সাহিত্যকর্মের ওপর বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সমালোচনা পরিবেশন করেন কবি, লেখক ও সাংবাদিক আব্দুল জলিল এবং কবি ও লেখক অনন্য রাসেল। পরবর্তীতে সমালোচকদের উপস্থাপিত বক্তব্যের ওপর আলোকপাত করে পূর্ণাঙ্গ আলোচনা উপস্থাপন করেন কবি ও লেখক এম আর জামান। পরিশেষে মনন সাহিত্য সংগঠনের অগ্রগতি, স্থানীয় সাহিত্যের প্রচার-প্রসার এবং তরুণ লেখকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সভাপতির গঠনমূলক বক্তব্যের মাধ্যমে ১২০তম পাক্ষিক অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়

আরও পড়ুনঃ  আশুলিয়ায় নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩
Tag :
জনপ্রিয় পোস্ট

ধুনটে মনন সাহিত্য সংগঠনের ১২০তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৯:৫৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

মোঃ মামুনুর রশিদ ধুনট বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে মনন সাহিত্য সংগঠনের ১২০তম পাক্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।  আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ধুনট পৌর এলাকার গ্রীন টাচ মাল্টিমিডিয়া স্কুলের হলরুমে এ সাহিত্য আসর বসে। ​অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও লেখক এম আর টি আরজুর সভাপতিত্বে প্রধান অতিথি ও বিশেষ সহযোগী হিসেবে সার্বিক সহযোগিতা প্রদান করেন গ্রীন টাচ মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ। কবি ও লেখক ফরমান আলী বাবুর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশনের সূচনা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও লেখক এম আর জামান।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ৭৬ লাখ টাকার সহায়তা

আসর জুড়ে স্থানীয় লেখকদের স্বরচিত সাহিত্য পাঠ ও প্রাণবন্ত আলোচনায় মুখরিত হয়ে ওঠে পুরো হলরুম। অধিবেশনে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি এম আর টি আরজু, আব্দুল জলিল, এম আর জামান, ফরমান আলী বাবু, অনন্য রাসেল ও দেলোয়ার সুরাকাভ। এছাড়া নিজেদের লেখা ছোটগল্প পাঠ করে শোনান লেখক আব্দুল জলিল, অনন্য রাসেল ও এম আর জামান। পাঠকৃত সাহিত্যকর্মের ওপর বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সমালোচনা পরিবেশন করেন কবি, লেখক ও সাংবাদিক আব্দুল জলিল এবং কবি ও লেখক অনন্য রাসেল। পরবর্তীতে সমালোচকদের উপস্থাপিত বক্তব্যের ওপর আলোকপাত করে পূর্ণাঙ্গ আলোচনা উপস্থাপন করেন কবি ও লেখক এম আর জামান। পরিশেষে মনন সাহিত্য সংগঠনের অগ্রগতি, স্থানীয় সাহিত্যের প্রচার-প্রসার এবং তরুণ লেখকদের আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে সভাপতির গঠনমূলক বক্তব্যের মাধ্যমে ১২০তম পাক্ষিক অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়

আরও পড়ুনঃ  উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বড় চাচা আর নেই।