Dhaka ১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বসত ঘর পুড়ে ছাঁই। খোলাকাশের নিচে ক্ষতিগ্রস্ত পরিবার সিরাজগঞ্জের তাড়াশে বসত বাড়ী থেকে দুটি জীবন্ত গাঁজা গাছ উদ্ধার নগরকান্দায় পশ্চিম পাড়ায় কানাই সরকারের বাড়িতে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব শীলকূপ ইউনিয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন দীঘিনালায় চংড়াছড়ি মহাযান লুরি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দয়ানন্দ লুরি দাহক্রিয়া সম্পন্ন দলকে সুসংগঠিত করতে তৃণমূল কর্মীদের মূল্যায়নের বিকল্প নাই: জাহাঙ্গীর আলম ভাঙ্গুড়ায় শুরু শারদীয় দুর্গোৎসব, মন্দিরে মন্দিরে বর্ণিল আলোকসজ্জা একজন সৎ ও ক্ষুরধার সাংবাদিক গড়ার নেপথ্য কারিগর: আমার আলাউদ্দিন ভাই কাউনিয়ায় গাজীরহাট রোড স্বেচ্ছায় ভাঙ্গা রাস্তা মেরামত ধামইরহাটে বসতবাড়ি নিয়ে দ্বন্দ্ব প্রতিপক্ষের হামলায় গুরতর আহত ১

ধর্মীয় পরিচয়ের কারণে কেউ সংখ্যালঘু অনুভব করবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:৫৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ৪৩ সময় দেখুন

শাকিব আহম্মেদ,লালপুর (নাটোর) প্রতিনিধি: বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবে এবং ধর্মীয় পরিচয়ের কারণে কেউ নিজেকে সংখ্যালঘু মনে করবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নাটোরের লালপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার ৪৬টি দুর্গাপূজামণ্ডপের অনুকূলে গ্রাটিউইটাস রিলিফ (জিআর) চালের ডিও (ডিমান্ড অর্ডার) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেন, “বাংলাদেশে আপনাদের (হিন্দু ধর্মাবলম্বী) কেউ সংখ্যালঘু বলতে পারবে না— আমরা ঠিক এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানও সমঅধিকার ও সম্প্রীতির এমন বাংলাদেশ দেখতে চান।”

আরও পড়ুনঃ  পরকীয়ার অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রীর চুল কাটার অভিযোগ

পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে জিআর চালের ডিও তুলে দেওয়ার পর কাতার চ্যারিটির অনুদানে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ৮টি সিএনজি চালিত অটোরিকশা, ৮টি ইজিবাইক (অটোরিকশা) এবং ৮টি কাঁসার তৈরি সামগ্রী তৈরির মেশিনসহ মোট ২৪টি অনুদান উপকরণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম মো. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে শারদীয় শুভেচ্ছা ও উপহার বিতরণ
Tag :
জনপ্রিয় পোস্ট

ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ বসত ঘর পুড়ে ছাঁই। খোলাকাশের নিচে ক্ষতিগ্রস্ত পরিবার

ধর্মীয় পরিচয়ের কারণে কেউ সংখ্যালঘু অনুভব করবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০৬:৫৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

শাকিব আহম্মেদ,লালপুর (নাটোর) প্রতিনিধি: বাংলাদেশে সব ধর্মের মানুষ সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করবে এবং ধর্মীয় পরিচয়ের কারণে কেউ নিজেকে সংখ্যালঘু মনে করবে না বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নাটোরের লালপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার ৪৬টি দুর্গাপূজামণ্ডপের অনুকূলে গ্রাটিউইটাস রিলিফ (জিআর) চালের ডিও (ডিমান্ড অর্ডার) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন পুতুল বলেন, “বাংলাদেশে আপনাদের (হিন্দু ধর্মাবলম্বী) কেউ সংখ্যালঘু বলতে পারবে না— আমরা ঠিক এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানও সমঅধিকার ও সম্প্রীতির এমন বাংলাদেশ দেখতে চান।”

আরও পড়ুনঃ  ফেসবুকে চাকু প্রদর্শন করে আতঙ্ক, ডিবির অভিযানে বগুড়ায় ‘সুইট গ্রুপের’ দুই সদস্য গ্রেপ্তার

পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে জিআর চালের ডিও তুলে দেওয়ার পর কাতার চ্যারিটির অনুদানে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ৮টি সিএনজি চালিত অটোরিকশা, ৮টি ইজিবাইক (অটোরিকশা) এবং ৮টি কাঁসার তৈরি সামগ্রী তৈরির মেশিনসহ মোট ২৪টি অনুদান উপকরণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম পলাশ, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মুনজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ লালপুর জোনাল অফিসের ডিজিএম মো. মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক হামিদুর রহমান বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ব্রাহ্মণপাড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, ব্যবহৃত হচ্ছে রাবিশ ও নিম্নমানের খোয়া