Dhaka ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পলাশবাড়ীতে শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ধুনট পৌর বিএনপি সভাপতির সাথে নবগঠিত প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ধুনটে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে প্রাণ গেল গৃহবধূর, অভিযুক্ত স্বামী আটক মান্দায় ৩৬ জুলাই উপলক্ষে যুব জামায়াতের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কাউনিয়ার বিশিষ্ট হোমিও চিকিৎসক পরিমল চন্দ্র বর্মন আর নেই সিরাজগঞ্জে ২৫৫ গ্রাম হেরোইন সহ মাদক  সরবরাহকারী গ্রেফতার গোয়াইনঘাটের শীতের আমেজ হাজারো অতিথি পাখির কলকাকলিতে মুখরিত হাওর ও গাছপালা ৫ বছরের মধ্যে ক্ষমতায় যাওয়ার উপযুক্ত হবে এনসিপি: আসিফ মাহমুদ স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আমাদের মিছিল বড় হবে: নাহিদ রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু

দিনাজপুর শহর যেন ব্ল্যাকমেইল ও ‘হানিট্রাপ’ অপরাধের স্বর্গরাজ্য!

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১৪৮ সময় দেখুন

মো: রিফাত হোসেন​ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি: শান্ত ও সীমান্তঘেঁষা জেলা দিনাজপুর শহরটি যেন হঠাৎ করেই পরিণত হয়েছে ভয়ংকর অনলাইন প্রতারণা, ‘হানিট্রাপ’ ও ব্ল্যাকমেইলারদের আস্তানায়। সুন্দর চেহারার প্রোফাইল, বডিবিল্ডারের আকর্ষণীয় রূপ, কাস্টমস অফিসার কিংবা বিসিএস ক্যাডারের ভুয়া পরিচয়—নানা মুখরোচক প্রলোভনে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার। তবে দিনাজপুর কোতোয়ালী থানা পুলিশের একের পর এক সাঁড়াশি অভিযানে অবশেষে ধরাশায়ী হচ্ছে এই অপরাধী চক্রগুলো। ​হানিট্রাপ ও অপহরণ চক্রের মূল হোতা মুসা ও আয়েশা গ্রেপ্তার প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও দুর্ধর্ষ মুক্তিপণ আদায়কারী চক্রের মূল চালিকাশক্তি মো. মুসা ইব্রাহিম (২৭) এবং তার প্রেমিকা কাম সহযোগী আয়শা সিদ্দিকা (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান: সোমবার (১১ মে) দিবাগত রাত ১২টার দিকে শহরের কালিতলা সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। নাটকীয় আটক: বড়ইল গ্রামের মুসার পিছু নিয়ে মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে সরকারি কলেজ মোড়ে তাকে আটক করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন। মঙ্গলবার বিকেলে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করার পর বিচারক দুজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্নফাঁস: অভিযুক্ত খাদ্য কর্মকর্তা হারুন অর-রশিদ খাদ্য অধিদপ্তরে বদলি

​ ভুয়া কাস্টমস অফিসার সেজে ৪১ লাখ টাকা আত্মসাৎ: তানজিনা ও পরিবার ​সোশ্যাল মিডিয়ায় নিজেকে কাস্টমস অফিসার পরিচয় দিয়ে স্ত্রীকে সরকারি চাকরির প্রলোভনে এক ভুক্তভোগীর কাছ থেকে ধাপে ধাপে ৪১ লাখ টাকা হাতিয়ে নেয় তানজিনা (১৯) নামের এক তরুণী। ২০২৪ সাল থেকে চলে আসা এই প্রতারণার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ১৯ তারিখ তানজিনাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। ​কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী জানান, তানজিনার বাবা-মাও এই অপরাধ চক্রের সাথে সরাসরি জড়িত। তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ৩. ৪৬, ৪৭ ও ৪৯তম বিসিএস ক্যাডার! ভুয়া পরিচয় দেওয়া মোশাররফ আটক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে বিসিএস ক্যাডার দাবি করে তরুণীদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন মোশাররফ হোসেন। এরপর দুর্বলতার সুযোগ নিয়ে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। মোশাররফের ফেসবুক ওয়ালে লেখা ছিল—তিনি নাকি ৪৬তম বিসিএসে প্রশাসন, ৪৭তম বিসিএসে পররাষ্ট্র এবং ৪৯তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত! মঙ্গলবার সকালে দিনাজপুর শহরের কালুর মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে তাকে আটক করে পুলিশ।

আরও পড়ুনঃ  লালপুরে অনলাইন প্রতারণা: ৫ মোবাইল ও ২৫ সিমসহ দুই ভাই গ্রেপ্তার

মোশাররফের বাড়ি চিরিরবন্দর উপজেলার ইসবপুর ইউনিয়নের নওখৈর গ্রামে। বডিবিল্ডার রিশাদের ব্ল্যাকমেইলিং ও হিজড়াদের ওপর অত্যাচার আকর্ষণীয় বডিবিল্ডিং করা ছবি ব্যবহার করে নারীদের ফাঁদে ফেলে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করত রিশাদ (৩৫)। পরবর্তীতে সেগুলো ভাইরাল করার ভয় দেখিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ করাই ছিল তার পেশা। সম্প্রতি দিনাজপুরের বালুবাড়ী এলাকার এক নারী রিশাদের ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে বিপুল পরিমাণ অর্থ ও অলঙ্কার হারান এবং কোতোয়ালী থানায় মামলা করেন। অনুসন্ধানে আরও জানা যায়, রিশাদ এক হিজড়া ভুক্তভোগীর কাছ থেকেও ভয়ভীতি দেখিয়ে বিপুল টাকা হাতিয়ে নেয়। ​২৯ জুলাই রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং ৩০ জুলাই তাকে আদালতের মাধ্যমে কারাগারে চালান করা হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন,গোয়েন্দা ও থানা পুলিশের অভিযান অব্যাহত আছে, যোগাযোগমাধ্যমে অপরিচিত কারো সাথে আর্থিক লেনদেন বা ব্যক্তিগত ছবি আদান-প্রদান না করার জন্য পুলিশ প্রশাসন থেকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রতারক চক্রের বিরুদ্ধে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।ইনচার্জ মুহাম্মদ আলমগীর এবং পরিদর্শক সোহেল রানা, কোতোয়ালি থানা ওসি ইনচার্জ নুরুন্নবী উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  আটোয়ারীতে যুব দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত।
Tag :
জনপ্রিয় পোস্ট

পলাশবাড়ীতে শ্রমিক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দিনাজপুর শহর যেন ব্ল্যাকমেইল ও ‘হানিট্রাপ’ অপরাধের স্বর্গরাজ্য!

আপডেটের সময়: ০৭:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

মো: রিফাত হোসেন​ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি: শান্ত ও সীমান্তঘেঁষা জেলা দিনাজপুর শহরটি যেন হঠাৎ করেই পরিণত হয়েছে ভয়ংকর অনলাইন প্রতারণা, ‘হানিট্রাপ’ ও ব্ল্যাকমেইলারদের আস্তানায়। সুন্দর চেহারার প্রোফাইল, বডিবিল্ডারের আকর্ষণীয় রূপ, কাস্টমস অফিসার কিংবা বিসিএস ক্যাডারের ভুয়া পরিচয়—নানা মুখরোচক প্রলোভনে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার। তবে দিনাজপুর কোতোয়ালী থানা পুলিশের একের পর এক সাঁড়াশি অভিযানে অবশেষে ধরাশায়ী হচ্ছে এই অপরাধী চক্রগুলো। ​হানিট্রাপ ও অপহরণ চক্রের মূল হোতা মুসা ও আয়েশা গ্রেপ্তার প্রেমের ফাঁদে ফেলে অপহরণ ও দুর্ধর্ষ মুক্তিপণ আদায়কারী চক্রের মূল চালিকাশক্তি মো. মুসা ইব্রাহিম (২৭) এবং তার প্রেমিকা কাম সহযোগী আয়শা সিদ্দিকা (২২)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযান: সোমবার (১১ মে) দিবাগত রাত ১২টার দিকে শহরের কালিতলা সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। নাটকীয় আটক: বড়ইল গ্রামের মুসার পিছু নিয়ে মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে সরকারি কলেজ মোড়ে তাকে আটক করেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন। মঙ্গলবার বিকেলে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করার পর বিচারক দুজনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩৫১

​ ভুয়া কাস্টমস অফিসার সেজে ৪১ লাখ টাকা আত্মসাৎ: তানজিনা ও পরিবার ​সোশ্যাল মিডিয়ায় নিজেকে কাস্টমস অফিসার পরিচয় দিয়ে স্ত্রীকে সরকারি চাকরির প্রলোভনে এক ভুক্তভোগীর কাছ থেকে ধাপে ধাপে ৪১ লাখ টাকা হাতিয়ে নেয় তানজিনা (১৯) নামের এক তরুণী। ২০২৪ সাল থেকে চলে আসা এই প্রতারণার পর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ১৯ তারিখ তানজিনাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ। ​কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুন্নবী জানান, তানজিনার বাবা-মাও এই অপরাধ চক্রের সাথে সরাসরি জড়িত। তাদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। ৩. ৪৬, ৪৭ ও ৪৯তম বিসিএস ক্যাডার! ভুয়া পরিচয় দেওয়া মোশাররফ আটক সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে বিসিএস ক্যাডার দাবি করে তরুণীদের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন মোশাররফ হোসেন। এরপর দুর্বলতার সুযোগ নিয়ে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। মোশাররফের ফেসবুক ওয়ালে লেখা ছিল—তিনি নাকি ৪৬তম বিসিএসে প্রশাসন, ৪৭তম বিসিএসে পররাষ্ট্র এবং ৪৯তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত! মঙ্গলবার সকালে দিনাজপুর শহরের কালুর মোড় এলাকার একটি ছাত্রাবাস থেকে তাকে আটক করে পুলিশ।

আরও পড়ুনঃ  দক্ষিণ গফরগাঁওয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত