Dhaka ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ফোনে মহিলা লীগ নেত্রীকে বাংলোয় ডাকলেন ওসি ইঁদুরের গর্ত খুঁড়ে ধান সংগ্রহ, তাতেই চলে বেঁচে থাকার লড়াই একটি জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টা দেশদ্রোহিতা: ডা. শফিকুর রহমান যথাযোগ্য মর্যাদায় ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত।। লালপুরে অবৈধভাবে ফসলি জমির উর্বর মাটি কাটার অভিযোগে ৩ জন আটক বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ​ ধুনটে নিমগাছী ইউপির নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ​ মাদারগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন নাবিল হোসেন তামিম কেরানীগঞ্জে সিএনজি তল্লাশি করে ১৬টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২

দিনাজপুরের ১৪ সাংগঠনিক থানার নবনির্বাচিত আমিরদের শপথ গ্রহণ

দিনাজপুর উপজেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার অধীন ১৪টি সাংগঠনিক থানার নবনির্বাচিত উপজেলা আমিরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে এ শপথ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার সাবেক আমির আফতাব উদ্দিন মোল্লা। সভাপতিত্ব করেন জেলা আমির মুহাদ্দিস ডক্টর এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে আফতাব উদ্দিন মোল্লা বলেন, ‘দিনাজপুর জেলা জামায়াত বাংলাদেশের অন্যতম একটি সাংগঠনিক শাখা। এ শাখার রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। নবনির্বাচিত আমিরদের সংগঠনের ইতিহাস ও ঐতিহ্যের আলোকে দায়িত্ব পালন করতে হবে। কেন্দ্রীয় সংগঠনের প্রতিটি সার্কুলার যথাযথভাবে অনুধাবন করে তা বাস্তবায়ন করতে হবে। একই সাথে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে হবে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা এ কে এম আফজালুল আনাম, জেলা সেক্রেটারি মো: রাজিবুর রহমান পলাশ, সহকারী সেক্রেটারি মো: সাইদুল ইসলাম সৈকতসহ জেলা কর্মপরিষদের সদস্যরা।

 

শপথ গ্রহণকারী নবনির্বাচিত আমিররা হলেন দিনাজপুর শহরের হাফেজ মাওলানা মাছুম তারিফ, দিনাজপুর সদর উপজেলার মাওলানা নুরুল্লাহ সরকার, বিরলের হাফেজ মাওলানা আব্দুর রশিদ, বোচাগঞ্জের মো: মাহবুব আলম, কাহারোলের মাওলানা তরিকুল ইসলাম, বীরগঞ্জের মো: মঞ্জুরুল ইসলাম, খানসামার মো: সামিউল ইসলাম, চিরিরবন্দরের প্রভাষক মো: রাশেদুল হক, পার্বতীপুরের মো: ইউসুফ আলী, ফুলবাড়ীর মাওলানা মো: জয়নাল আবেদিন, বিরামপুরের মাওলানা মো: আবু হানিফ, নবাবগঞ্জের মাওলানা মো: আবুল কাসেম, হাকিমপুরের মাওলানা আমিনুল ইসলাম ও ঘোড়াঘাটের মাওলানা মো: রেজাউল করিম।

Tag :
জনপ্রিয় পোস্ট

তিন লাখ মেধাবী ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরের ১৪ সাংগঠনিক থানার নবনির্বাচিত আমিরদের শপথ গ্রহণ

আপডেটের সময়: ১১:০৫:১০ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬

দিনাজপুর উপজেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার অধীন ১৪টি সাংগঠনিক থানার নবনির্বাচিত উপজেলা আমিরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে এ শপথ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী দিনাজপুর জেলার সাবেক আমির আফতাব উদ্দিন মোল্লা। সভাপতিত্ব করেন জেলা আমির মুহাদ্দিস ডক্টর এনামুল হক। প্রধান অতিথির বক্তব্যে আফতাব উদ্দিন মোল্লা বলেন, ‘দিনাজপুর জেলা জামায়াত বাংলাদেশের অন্যতম একটি সাংগঠনিক শাখা। এ শাখার রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। নবনির্বাচিত আমিরদের সংগঠনের ইতিহাস ও ঐতিহ্যের আলোকে দায়িত্ব পালন করতে হবে। কেন্দ্রীয় সংগঠনের প্রতিটি সার্কুলার যথাযথভাবে অনুধাবন করে তা বাস্তবায়ন করতে হবে। একই সাথে তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে হবে।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নবনিযুক্ত জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা এ কে এম আফজালুল আনাম, জেলা সেক্রেটারি মো: রাজিবুর রহমান পলাশ, সহকারী সেক্রেটারি মো: সাইদুল ইসলাম সৈকতসহ জেলা কর্মপরিষদের সদস্যরা।

আরও পড়ুনঃ  লালপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা

 

শপথ গ্রহণকারী নবনির্বাচিত আমিররা হলেন দিনাজপুর শহরের হাফেজ মাওলানা মাছুম তারিফ, দিনাজপুর সদর উপজেলার মাওলানা নুরুল্লাহ সরকার, বিরলের হাফেজ মাওলানা আব্দুর রশিদ, বোচাগঞ্জের মো: মাহবুব আলম, কাহারোলের মাওলানা তরিকুল ইসলাম, বীরগঞ্জের মো: মঞ্জুরুল ইসলাম, খানসামার মো: সামিউল ইসলাম, চিরিরবন্দরের প্রভাষক মো: রাশেদুল হক, পার্বতীপুরের মো: ইউসুফ আলী, ফুলবাড়ীর মাওলানা মো: জয়নাল আবেদিন, বিরামপুরের মাওলানা মো: আবু হানিফ, নবাবগঞ্জের মাওলানা মো: আবুল কাসেম, হাকিমপুরের মাওলানা আমিনুল ইসলাম ও ঘোড়াঘাটের মাওলানা মো: রেজাউল করিম।

আরও পড়ুনঃ  কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিমিটেডের আয়োজনে আনন্দঘন গেট টুগেদার অনুষ্ঠান অনুষ্ঠিত