Dhaka ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গাউসিয়া হক ভান্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ২য় দিবস সম্পন্ন, নানা অনিয়মের মধ্যে দিয়ে চলছে কিশোরগঞ্জ উপজেলার সয়ড়াগন্ধা দোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাদারগঞ্জের ৭ নং সিধুলী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন কাউনিয়ায় কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু আগামী ২৫ জুলাই গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড সিজন-৩ : জুরিবোর্ড সভা অনুষ্ঠিত ঈদগাঁওয়ে জমি নিয়ে বিরোধ: সৌদি প্রবাসীকে কুপিয়ে জখম, চমেকে প্রেরণ দিনাজপুরে আইনজীবী সারোয়ার জাহান হীরার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন পবিত্র আশুরা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা: তাজিয়া মিছিলে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বিসিক শিল্প এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় নগর শ্রমিক কল্যাণের গভীর উদ্বেগ

তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: বদলির আইন অচল যেখানে

এন এস ফারুক উপজেলা প্রতিনিধঃ তারাগঞ্জ , রংপুর

সরকারি চাকুরির স্পষ্ট বিধিমালাকে উপেক্ষা করে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে একই পদে বহাল রয়েছেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহীনুর রহমান। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তিন বছর পরপর বদলির নিয়ম থাকলেও, এই কর্মকর্তার ক্ষেত্রে রাষ্ট্রের প্রচলিত আইন যেন সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার কারণে সেখানে একটি একচেটিয়া প্রভাব ও প্রাতিষ্ঠানিক স্থবিরতা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অফিশিয়াল নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ শাহীনুর রহমান ২০১৫ সালের ৩ ডিসেম্বর তারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। বর্তমান ২০২৬ সাল পর্যন্ত অর্থাৎ দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে তিনি একই চেয়ার আঁকড়ে ধরে আছেন। এই দীর্ঘ সময়ে অন্য অনেক কর্মকর্তা বদলি হয়ে আসলেও এবং চলে গেলেও শাহীনুর রহমানের আসনে কোনো পরিবর্তন আসেনি।

আরও পড়ুনঃ  মাগুরা ডা. লুৎফর রহমান ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরা নেটওয়ার্ক উদ্বোধন

সরকারি চাকুরির বিধিমালা অনুযায়ী, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের একটি নির্দিষ্ট কর্মস্থলে সর্বোচ্চ ৩ বছর দায়িত্ব পালনের বিধান রয়েছে। এর মূল উদ্দেশ্য হলো প্রশাসনিক কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং কোনো ধরনের স্থানীয় সিন্ডিকেট বা একচেটিয়া প্রভাব তৈরি হতে না দেওয়া। কিন্তু তারাগঞ্জের এই কর্মকর্তার ক্ষেত্রে এই নিয়মের কোনো তোয়াক্কা করা হয়নি। কোনো বদলি বা জবাবদিহিতার মুখোমুখি না হওয়ায় স্থানীয় মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় এক ধরনের স্থবিরতা নেমে এসেছে, যা পুরো উপজেলার শিক্ষা কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  মাদকবিরোধী আন্দোলনে উত্তাল হালুয়াঘাট: মাদকের বিরুদ্ধে ১৩ সংগঠনের হুঙ্কার

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন শিক্ষক ও সচেতন নাগরিক জানান, “একই টেবিলে এক যুগের কাছাকাছি সময় ধরে একজন কর্মকর্তা বসে থাকায় প্রশাসনিক কাজে একঘেয়েমি ও স্বৈরাচারী মনোভাব তৈরি হয়। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে এই দীর্ঘস্থায়ী রাজত্ব কীভাবে চলছে, তা আমাদের বোধগম্য নয়।”

আরও পড়ুনঃ  নওহাটা পৌরসভায় এক কোটি ২০ লাখ টাকার উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি মিলন

তারাগঞ্জের ঝিমিয়ে পড়া শিক্ষা ব্যবস্থায় গতি ফেরাতে, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে এবং নিয়মের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল। একই সাথে এই কর্মকর্তার অনতিবিলম্বে বদলি নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।

এ বিষয়ে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহীনুর রহমানের কাছে জানতে চাইলে তিনি কৌশলে এড়িয়ে যান ও মন্তব্য করতে অনিয়া প্রকাশ করেন ।

Tag :
জনপ্রিয় পোস্ট

গাউসিয়া হক ভান্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ২য় দিবস সম্পন্ন,

তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: বদলির আইন অচল যেখানে

আপডেটের সময়: ০৩:৪৯:৩৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

এন এস ফারুক উপজেলা প্রতিনিধঃ তারাগঞ্জ , রংপুর

সরকারি চাকুরির স্পষ্ট বিধিমালাকে উপেক্ষা করে রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে একই পদে বহাল রয়েছেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহীনুর রহমান। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের তিন বছর পরপর বদলির নিয়ম থাকলেও, এই কর্মকর্তার ক্ষেত্রে রাষ্ট্রের প্রচলিত আইন যেন সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। দীর্ঘদিন একই কর্মস্থলে থাকার কারণে সেখানে একটি একচেটিয়া প্রভাব ও প্রাতিষ্ঠানিক স্থবিরতা তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

অফিশিয়াল নথি ও স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ শাহীনুর রহমান ২০১৫ সালের ৩ ডিসেম্বর তারাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। বর্তমান ২০২৬ সাল পর্যন্ত অর্থাৎ দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় ধরে তিনি একই চেয়ার আঁকড়ে ধরে আছেন। এই দীর্ঘ সময়ে অন্য অনেক কর্মকর্তা বদলি হয়ে আসলেও এবং চলে গেলেও শাহীনুর রহমানের আসনে কোনো পরিবর্তন আসেনি।

আরও পড়ুনঃ  তাহিরপুরে পাহাড়ী ঢলের পানিতে মানুষিক প্রতিবন্ধী যুবক নিখোঁজ

সরকারি চাকুরির বিধিমালা অনুযায়ী, মাঠ পর্যায়ের কর্মকর্তাদের একটি নির্দিষ্ট কর্মস্থলে সর্বোচ্চ ৩ বছর দায়িত্ব পালনের বিধান রয়েছে। এর মূল উদ্দেশ্য হলো প্রশাসনিক কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং কোনো ধরনের স্থানীয় সিন্ডিকেট বা একচেটিয়া প্রভাব তৈরি হতে না দেওয়া। কিন্তু তারাগঞ্জের এই কর্মকর্তার ক্ষেত্রে এই নিয়মের কোনো তোয়াক্কা করা হয়নি। কোনো বদলি বা জবাবদিহিতার মুখোমুখি না হওয়ায় স্থানীয় মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় এক ধরনের স্থবিরতা নেমে এসেছে, যা পুরো উপজেলার শিক্ষা কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মোঃ সারওয়ার আলমকে প্রত্যাহার

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন শিক্ষক ও সচেতন নাগরিক জানান, “একই টেবিলে এক যুগের কাছাকাছি সময় ধরে একজন কর্মকর্তা বসে থাকায় প্রশাসনিক কাজে একঘেয়েমি ও স্বৈরাচারী মনোভাব তৈরি হয়। কোনো নিয়ম-নীতির তোয়াক্কা না করে এই দীর্ঘস্থায়ী রাজত্ব কীভাবে চলছে, তা আমাদের বোধগম্য নয়।”

আরও পড়ুনঃ  WHRCRS-এর প্রধান আইন উপদেষ্টা নির্বাচিত হলেন অ্যাডভোকেট ছরোয়ার মিয়া, নতুন কমিটি গঠন