
আরিফ ইসলাম আলাল, ডিমলা উপজেলা প্রতিনিধি:
ডিমলা উপজেলার খাগা-খড়ি বাড়ি ইউনিয়নের টুনির হাট এলাকায় এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে এক তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এর আগেও ওই শিক্ষক তরুণীকে জলঢাকায় নিয়ে গিয়ে প্রায় এক মাস আটকে রাখার পর আত্মগোপনে চলে যান। গত রাতে তিনি আবার এলাকায় এলে স্থানীয়রা তাকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান।
এলাকাবাসীর অভিযোগ, ঘটনাটি নিয়ে বিভিন্ন সময় বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। কখনো বলা হয়েছে অভিযুক্ত থানায় রয়েছেন, আবার কখনো শোনা যায় তাকে ডিমলার একটি শ্রমিক অফিসে নেওয়া হয়েছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
প্রতিবেদকের নাম 



















