Dhaka ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পাহাড়ি ঢলে ছড়ার গর্ভে বিলীন নালকাটা-শুকনাছড়ি সড়ক কিছুটা কমতে শুরু করেছে সাঙ্গুর পানি, স্বস্তি ফিরছে বান্দরবান-রুমা-থানছিতে বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে নারীর অনেশন সবুজ ঢাকার অঙ্গীকার, আজকের বৃক্ষ আগামী নিশ্বাস: কদমতলীতে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ডিসি ফরিদা খানমের আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’: ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত দীঘিনালা জোনের উদ্যোগে ১৬টি আশ্রয় কেন্দ্রের ৭৫১জন বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ কুলাউড়ার বালিসিন্দ্রীতে রাস্তা নয় মরণ ফাঁদ কাদাময় সড়কে জনদুর্ভোগ দেবিদ্বারে অবৈধ ড্রেজার বিরোধী অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ২টি ড্রেজার -পাইপ ধ্বংস

আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’: ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৬ সময় দেখুন

মোঃ শরিফ হোসেন, ​ভোলা জেলা, প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার ও চারা বিতরণীর মধ্য দিয়ে ভোলায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

​আজ ০৯ জুলাই, ২০২৬ খ্রিঃ (রোজ বৃহস্পতিবার) সকাল ১০:০০ ঘটিকায় ভোলা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটির নেতৃত্ব দেন ভোলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে সমাপ্ত হয়। পুলিশের একটি চৌকস বাদক দলের ছন্দময় সুরের মূর্ছনা পুরো র‍্যালিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের বিভিন্ন স্থানে তীব্র জলযট: চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ

​র‍্যালিতে অংশগ্রহণকারীদের মাঝে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) কর্তৃক নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য সম্বলিত বিশেষ টি-শার্ট বিতরণ করা হয়।

​উক্ত র‍্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবেশ অধিদপ্তর, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবেশ ক্লাব, শিল্প উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। এছাড়াও ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট (ওয়াইএনডি), জাগরণ ফাউন্ডেশন, বসুন্ধরা শুভসংঘ, মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা, সহায়তার হাত ফাউন্ডেশন, বিডি ক্লিন এবং পরিবর্তন যুব উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সুধীজন ও বিপুল সংখ্যক কর্মী এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ে যুব সেমিনার

​র‍্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া। তিনি বিশ্ব পরিবেশ দিবসের মূল গুরুত্ব ও তাৎপর্য সবার সামনে তুলে ধরেন।

​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: ​জনাব মোঃ বেলাল হোসেন, উপপরিচালক, স্থানীয় সরকার। ​জনাব অনিন্দ্য মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। ​জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।

​জনাব আবদুল্লাহ আল মামুন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। ​জনাব আহসানুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), জেলা পুলিশ, ভোলা। ​সভায় বক্তারা প্লাস্টিক দূষণ হ্রাস, ব্যাপকহারে বৃক্ষরোপণ এবং পরিবেশ দূষণ রোধে ব্যক্তি পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান বৈশ্বিক জলবায়ু সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের আজকের ছোট ছোট ইতিবাচক পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পারে।

আরও পড়ুনঃ  হোসেনপুরে মৎস্য আইন বাস্তবায়নে যৌথ অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও জরিমানা

​অনুষ্ঠানের শেষ অংশে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। একই সাথে পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে উপস্থিত সকল অতিথি ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

Tag :
জনপ্রিয় পোস্ট

পাহাড়ি ঢলে ছড়ার গর্ভে বিলীন নালকাটা-শুকনাছড়ি সড়ক

আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’: ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

আপডেটের সময়: ০৫:২৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

মোঃ শরিফ হোসেন, ​ভোলা জেলা, প্রতিনিধি:
জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পুরস্কার ও চারা বিতরণীর মধ্য দিয়ে ভোলায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

​আজ ০৯ জুলাই, ২০২৬ খ্রিঃ (রোজ বৃহস্পতিবার) সকাল ১০:০০ ঘটিকায় ভোলা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটির নেতৃত্ব দেন ভোলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে সমাপ্ত হয়। পুলিশের একটি চৌকস বাদক দলের ছন্দময় সুরের মূর্ছনা পুরো র‍্যালিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের বিভিন্ন স্থানে তীব্র জলযট: চরম দুর্ভোগে পড়েছে সাধারণ জনগণ

​র‍্যালিতে অংশগ্রহণকারীদের মাঝে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP) কর্তৃক নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য সম্বলিত বিশেষ টি-শার্ট বিতরণ করা হয়।

​উক্ত র‍্যালিতে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পরিবেশ অধিদপ্তর, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পরিবেশ ক্লাব, শিল্প উদ্যোক্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। এছাড়াও ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট (ওয়াইএনডি), জাগরণ ফাউন্ডেশন, বসুন্ধরা শুভসংঘ, মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা, সহায়তার হাত ফাউন্ডেশন, বিডি ক্লিন এবং পরিবর্তন যুব উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সুধীজন ও বিপুল সংখ্যক কর্মী এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ  গাজীপুরের কালিয়াকৈরে সরকারি জমি ও সড়কের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু

​র‍্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া। তিনি বিশ্ব পরিবেশ দিবসের মূল গুরুত্ব ও তাৎপর্য সবার সামনে তুলে ধরেন।

​আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: ​জনাব মোঃ বেলাল হোসেন, উপপরিচালক, স্থানীয় সরকার। ​জনাব অনিন্দ্য মন্ডল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)। ​জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।

​জনাব আবদুল্লাহ আল মামুন, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। ​জনাব আহসানুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), জেলা পুলিশ, ভোলা। ​সভায় বক্তারা প্লাস্টিক দূষণ হ্রাস, ব্যাপকহারে বৃক্ষরোপণ এবং পরিবেশ দূষণ রোধে ব্যক্তি পর্যায় থেকে সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, বর্তমান বৈশ্বিক জলবায়ু সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আমাদের আজকের ছোট ছোট ইতিবাচক পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে পারে।

আরও পড়ুনঃ  অধ্যক্ষের চেয়ার দখলের অভিযোগে উত্তাল গুলিশাখালী ফাজিল মাদ্রাসা, পরীক্ষা বর্জন ও মানববন্ধন