Dhaka ০৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ টানা ৫ দিন ধরে বন্ধ হিলি বন্দরের আমদানি-রপ্তানি পত্নীতলায় পুলিশের অভিযানে ৫ যুবক আটক ২শত টাকার জন্য হত্যা পুলিশের অভিযানে পাঁচজন আসামি গ্রেপ্তার তারেক রহমানের কারামুক্তি দিবসে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার বিতরণ চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন নিরাপত্তার আশ্বাস ও ৫ ছাত্রদল নেতা বহিষ্কারের পর শজিমেকে কর্মবিরতি প্রত্যাহার ধুনটে বিস্ফোরক, ভাঙচুর ও নাশকতা মামলায় ৩ আ’লীগ নেতা গ্রেপ্তার। কাউনিয়ায় আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত সম্পত্তি লিখে নিতে চাপ, ছেলের বিরুদ্ধে বৃদ্ধা মায়ের নির্যাতন ও হত্যার হুমকির অভিযোগ‌

পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ডিসি ফরিদা খানমের

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১১৩ সময় দেখুন

কাজী আন্নিল তানভীর, স্টাফ রিপোর্টার
পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর কেরানীগঞ্জ গার্লস স্কুলে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের ছোট ছোট সচেতনতামূলক উদ্যোগই একটি পরিচ্ছন্ন সমাজ গঠনে বড় ভূমিকা রাখতে পারে। পরিচ্ছন্নতা একটি অভ্যাস, আর এই অভ্যাস গড়ে তোলার সবচেয়ে উপযুক্ত স্থান হলো বিদ্যালয়।” তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের সামাজিক দায়বদ্ধতা। তাই ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় থেকেই পরিবেশ সংরক্ষণ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
সভায় প্রতিটি বিদ্যালয়ে গঠিত ‘ক্লিন স্কুল টিম’-এর কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। তিনি নির্দেশনা দেন, শ্রেণিকক্ষ, টয়লেট, বারান্দা ও খেলার মাঠ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে কোথাও যেন পানি জমে না থাকে এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা নিশ্চিত করতে টিমকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় উৎসে বর্জ্য পৃথকীকরণের গুরুত্ব তুলে ধরে লাল, নীল ও কালো রঙের বিন ব্যবহারের নিয়ম এবং বিভিন্ন ধরনের বর্জ্য আলাদা করার কৌশল শেখানো হয়। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মাধ্যমে পরিচ্ছন্নতার বার্তা পরিবার ও সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এছাড়া কেরানীগঞ্জ উপজেলার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানে বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা চালু এবং ক্লিন স্কুল টিমের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশনা দেন জেলা প্রশাসক। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  হয়রানিমুক্ত ভূমি সেবা নিশ্চিতে কঠোর নির্দেশনা ডিসি ফরিদার
Tag :
জনপ্রিয় পোস্ট

দোহাজারীতে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে ব্যপক অভিযোগ

পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ডিসি ফরিদা খানমের

আপডেটের সময়: ০৫:৩১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

কাজী আন্নিল তানভীর, স্টাফ রিপোর্টার
পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য ঢাকা গড়ে তুলতে শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম। বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর কেরানীগঞ্জ গার্লস স্কুলে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক বলেন, “শিক্ষার্থীদের ছোট ছোট সচেতনতামূলক উদ্যোগই একটি পরিচ্ছন্ন সমাজ গঠনে বড় ভূমিকা রাখতে পারে। পরিচ্ছন্নতা একটি অভ্যাস, আর এই অভ্যাস গড়ে তোলার সবচেয়ে উপযুক্ত স্থান হলো বিদ্যালয়।” তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের সামাজিক দায়বদ্ধতা। তাই ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় থেকেই পরিবেশ সংরক্ষণ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনার শিক্ষা নিশ্চিত করা প্রয়োজন।
সভায় প্রতিটি বিদ্যালয়ে গঠিত ‘ক্লিন স্কুল টিম’-এর কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। তিনি নির্দেশনা দেন, শ্রেণিকক্ষ, টয়লেট, বারান্দা ও খেলার মাঠ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে কোথাও যেন পানি জমে না থাকে এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা নিশ্চিত করতে টিমকে সক্রিয়ভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় উৎসে বর্জ্য পৃথকীকরণের গুরুত্ব তুলে ধরে লাল, নীল ও কালো রঙের বিন ব্যবহারের নিয়ম এবং বিভিন্ন ধরনের বর্জ্য আলাদা করার কৌশল শেখানো হয়। আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মাধ্যমে পরিচ্ছন্নতার বার্তা পরিবার ও সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এছাড়া কেরানীগঞ্জ উপজেলার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানে বর্জ্য পৃথকীকরণ ব্যবস্থা চালু এবং ক্লিন স্কুল টিমের কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণের নির্দেশনা দেন জেলা প্রশাসক। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে শিক্ষার্থীদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  কেরানীগঞ্জে নজরুলবর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত