Dhaka ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পাহাড়ি ঢলে ছড়ার গর্ভে বিলীন নালকাটা-শুকনাছড়ি সড়ক কিছুটা কমতে শুরু করেছে সাঙ্গুর পানি, স্বস্তি ফিরছে বান্দরবান-রুমা-থানছিতে বিয়ের দাবিতে ৬০ বছরের বৃদ্ধের বাড়িতে নারীর অনেশন সবুজ ঢাকার অঙ্গীকার, আজকের বৃক্ষ আগামী নিশ্বাস: কদমতলীতে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচ্ছন্ন ঢাকা গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ডিসি ফরিদা খানমের আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’: ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত দীঘিনালা জোনের উদ্যোগে ১৬টি আশ্রয় কেন্দ্রের ৭৫১জন বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ বিশ্ব পরিবেশ দিবসে গাইবান্ধায় সভা, র‍্যালি ও পুরস্কার বিতরণ কুলাউড়ার বালিসিন্দ্রীতে রাস্তা নয় মরণ ফাঁদ কাদাময় সড়কে জনদুর্ভোগ দেবিদ্বারে অবৈধ ড্রেজার বিরোধী অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ২টি ড্রেজার -পাইপ ধ্বংস

চিলমারীতে নিয়মিত ভূমি নামজারী না হওয়ায় দলীল সম্পাদনে জনগনের ভোগান্তি

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০২:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ৬০ সময় দেখুন

আবু ওবায়দুল হক খাজা, 
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ চিলমারীতে স্থায়ী ভাবে সহকারী কমিশনার (ভূমি) এর অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত অফিসার কর্তৃক নিয়মিত ভূমি নামজারী না হওয়ায় তৈরীকৃত জাল কাগজপত্র দিয়ে দলীল সম্পাদনের ঝুকি বাড়ছে। সহকারী কমিশনার (ভূমি) এর স্থলে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যস্ততার কারনে নিয়মিত জমির খারিজ সম্পন্ন না হওয়ার কথা জানাগেছে। ইতি পূর্বে উক্ত দায়িত্বপ্রাপ্ত অফিসারের ভূমির আইডি না হওয়ায় প্রায় ৪-৫ মাস পর্যন্ত জমি নামজারীর কাজ বন্ধ থাকায় এলাকাবাসী ভূমি সেবা থেকে বঞ্চিত ছিল। ফলে জনগন খাজনা- খারিজ পরিশোধ করতে না পারায় সরকারও রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছেন। ভূক্ত ভোগী ও দলীল লেখক মজিবর রহমান, স্বপন মিয়া সহ অনেকেই জানান, দীর্ঘ ৪ মাস যাবৎ জমির নামজারী হয়না। ফলে জমি ক্রয় ও বিক্রয়ে উভয়েই চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত চিলমারী উপজেলা সাব-রেজিষ্ট্রার সবুজ মিয়া জানান, খারিজকৃত জমি বিক্রেতা না পাওয়ায় বর্তমানে শুধু রেকর্ডিও জমির দলীল সম্পাদন করা হচ্ছে। অপরদিকে প্রয়োজনের সময় জমির নামজারী না হওয়ায় অনেক ক্রেতা ও বিক্রেতারা জাল নামজারীর কাগজ তৈরী করার উপর ঝুকে পড়ছে। ফলে দিন দিন তৈরীকৃত জাল কাগজ পত্রে দলীল সম্পাদনের ঝুকি বেড়েই চলেছে।

আরও পড়ুনঃ  যথাযোগ্য মর্যাদা ফরিদপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত

সম্প্রতি চিলমারী ভূমি অফিসের সামনেই জনৈক কম্পিউটার দোকানদারকে ভূমি সংক্রান্ত জাল কাগজ তৈরীর সরঞ্জামাদি সহ গত ০১/০৭/২০৬ ইং তারিখে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। সরেজমিন গত ০৬/০৭/২০২৬ ই্ং তারিখ সোমবার এব্যাপারে উপজেলা ভূমি অফিসের কানুনগো সুলতান মাহমুদের সাথে কথা হলে তিনি জানান, জমির নামজারীর জন্য ৪৫ দিন সময় থাকে। বৈধ কাগজ পত্র হলে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা নীরিক্ষা করে তা সম্পাদন করেন। চিলমারী উপজেলায় সহকারী কমিশনার ( ভূমি) পদে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সাথে ০৮/০৭/২০২৬ ইং তারিখ বুধবার মোবাইল ফোনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা হলে তিনি জানান, গত এক দুই সপ্তাহ থেকে জমি খারিজের কাজ শুরু করা হয়েছে ও এ পর্যন্ত ৩১০ টি পেইন্ডিং রয়েছে।
বিরাজমান অসংগতি ও সমস্যা সমাধানে এলাকাবাসী ও ভূক্তভোগীরা অবিলম্বে স্থায়ী ভাবে একজন সহকারী কমিশনার ভূমি এবং একজন সাব-রেজিস্ট্রারকে স্থলাভিষিক্ত করার জন্য ভূমিমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  হাকিমপুরে মাদক সেবনের দায়ে নারীসহ চারজনের ছয় মাসের কারাদণ্ড
Tag :
জনপ্রিয় পোস্ট

পাহাড়ি ঢলে ছড়ার গর্ভে বিলীন নালকাটা-শুকনাছড়ি সড়ক

চিলমারীতে নিয়মিত ভূমি নামজারী না হওয়ায় দলীল সম্পাদনে জনগনের ভোগান্তি

আপডেটের সময়: ০২:৫৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

আবু ওবায়দুল হক খাজা, 
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ চিলমারীতে স্থায়ী ভাবে সহকারী কমিশনার (ভূমি) এর অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত অফিসার কর্তৃক নিয়মিত ভূমি নামজারী না হওয়ায় তৈরীকৃত জাল কাগজপত্র দিয়ে দলীল সম্পাদনের ঝুকি বাড়ছে। সহকারী কমিশনার (ভূমি) এর স্থলে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যস্ততার কারনে নিয়মিত জমির খারিজ সম্পন্ন না হওয়ার কথা জানাগেছে। ইতি পূর্বে উক্ত দায়িত্বপ্রাপ্ত অফিসারের ভূমির আইডি না হওয়ায় প্রায় ৪-৫ মাস পর্যন্ত জমি নামজারীর কাজ বন্ধ থাকায় এলাকাবাসী ভূমি সেবা থেকে বঞ্চিত ছিল। ফলে জনগন খাজনা- খারিজ পরিশোধ করতে না পারায় সরকারও রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছেন। ভূক্ত ভোগী ও দলীল লেখক মজিবর রহমান, স্বপন মিয়া সহ অনেকেই জানান, দীর্ঘ ৪ মাস যাবৎ জমির নামজারী হয়না। ফলে জমি ক্রয় ও বিক্রয়ে উভয়েই চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত চিলমারী উপজেলা সাব-রেজিষ্ট্রার সবুজ মিয়া জানান, খারিজকৃত জমি বিক্রেতা না পাওয়ায় বর্তমানে শুধু রেকর্ডিও জমির দলীল সম্পাদন করা হচ্ছে। অপরদিকে প্রয়োজনের সময় জমির নামজারী না হওয়ায় অনেক ক্রেতা ও বিক্রেতারা জাল নামজারীর কাগজ তৈরী করার উপর ঝুকে পড়ছে। ফলে দিন দিন তৈরীকৃত জাল কাগজ পত্রে দলীল সম্পাদনের ঝুকি বেড়েই চলেছে।

আরও পড়ুনঃ  বিশেষ অভিযানে ১৯,৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ‎একটি মিনি ট্রাক ও ১জন গ্রেফতার

সম্প্রতি চিলমারী ভূমি অফিসের সামনেই জনৈক কম্পিউটার দোকানদারকে ভূমি সংক্রান্ত জাল কাগজ তৈরীর সরঞ্জামাদি সহ গত ০১/০৭/২০৬ ইং তারিখে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। সরেজমিন গত ০৬/০৭/২০২৬ ই্ং তারিখ সোমবার এব্যাপারে উপজেলা ভূমি অফিসের কানুনগো সুলতান মাহমুদের সাথে কথা হলে তিনি জানান, জমির নামজারীর জন্য ৪৫ দিন সময় থাকে। বৈধ কাগজ পত্র হলে অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা পরীক্ষা নীরিক্ষা করে তা সম্পাদন করেন। চিলমারী উপজেলায় সহকারী কমিশনার ( ভূমি) পদে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সাথে ০৮/০৭/২০২৬ ইং তারিখ বুধবার মোবাইল ফোনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা হলে তিনি জানান, গত এক দুই সপ্তাহ থেকে জমি খারিজের কাজ শুরু করা হয়েছে ও এ পর্যন্ত ৩১০ টি পেইন্ডিং রয়েছে।
বিরাজমান অসংগতি ও সমস্যা সমাধানে এলাকাবাসী ও ভূক্তভোগীরা অবিলম্বে স্থায়ী ভাবে একজন সহকারী কমিশনার ভূমি এবং একজন সাব-রেজিস্ট্রারকে স্থলাভিষিক্ত করার জন্য ভূমিমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে তারাগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত