Dhaka ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত। গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় ৫দিন ব্যাপী শোহাদা-ই কারবালা মাহফিলের ৪র্থ দিবস সম্পন্ন আনোয়ারায় মা-মেয়ে হত্যা: ১০ দিনেই পুলিশের চার্জশিট দাখিল দীঘিনালায় প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত ট্রাফিক আইন ও গতিসীমা নিয়ন্ত্রণ নির্দেশিকা বাস্তবায়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত গাউছিয়া আহমদিয়া মীর ছাহারা দাখিল মাদ্রাসার অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মোড়েলগঞ্জ-শরণখোলার জন্য ২১ হাজার পানির ট্যাংক, রাস্তা, সেতু ও মাদক নির্মূলের দাবি জানালেন এমপি আব্দুল আলীম চট্টগ্রাম নগরীর খাল-ছড়ার দখল না ছাড়লে আইনানুগ ব্যবস্থা : চসিক মেয়র অসহায় ও কর্মজীবী মানুষের ফ্রি চিকিৎসক সেবায় ওয়াল্টন প্লাজা মোংলায় মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৭

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:

​কুমিল্লার চান্দিনায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে এক আওয়ামী লীগ নেতাসহ ৭ আসামিকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি, তিনজন মাদক মামলার আসামি এবং দুইজন সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। ​পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারকৃতরা হলেন, বাতাঘাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও থানা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক এবং নাজিরপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে মোঃ তমিজ উদ্দিন (৫৫) এবং গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামের তাজুল ইসলামের ছেলে ও কংগাই ইউনিয়ন কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম (৩০)। ​এদিকে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— দাউদকান্দি উপজেলার ইছাপুর সাহাপাড়ার অজিত বিশ্বাসের ছেলে কেশব বিশ্বাস (৩৫), ভিকতলা মেম্বার বাড়ির মৃত ধনু মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৩) এবং চান্দিনা মাধাইয়া ইউনিয়নের পোনসাই গ্রামের সফিকুল ইসলামের ছেলে মোঃ ফয়সাল আহাম্মেদ (৩৩)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া জিআর ওয়ারেন্ট মূলে গ্রেফতারকৃত অপর দুইজন হলেন— চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়ন বিচুন্দাইর উত্তরপাড়ার আব্দুল মালেকের ছেলে মোঃ আব্দুল্লাহ (২২) এবং মহিচাইল ইউনিয়নের সমকাজী বাড়ির মোঃ আলী ও মরিয়ম বেগমের ছেলে মোঃ ইউনুছ মিয়া (৩৫)। ​এ বিষয়ে ২৩ জুন (বুধবার) চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান গণমাধ্যমকে জানান- এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  নেত্রকোণায় ৭হাজার পিস ইয়াবাসহ আটক ২
Tag :
জনপ্রিয় পোস্ট

ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল অনুষ্ঠিত।

চান্দিনায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৭

আপডেটের সময়: ০৪:৩৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

জিএম মাকছুদুর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:

​কুমিল্লার চান্দিনায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে এক আওয়ামী লীগ নেতাসহ ৭ আসামিকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে দুইজন ওয়ারেন্টভুক্ত আসামি, তিনজন মাদক মামলার আসামি এবং দুইজন সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে। ​পুলিশ সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতারকৃতরা হলেন, বাতাঘাসী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও থানা যুবলীগের সাবেক অর্থ সম্পাদক এবং নাজিরপুর গ্রামের মৃত আসমত আলীর ছেলে মোঃ তমিজ উদ্দিন (৫৫) এবং গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামের তাজুল ইসলামের ছেলে ও কংগাই ইউনিয়ন কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য মোঃ সাইফুল ইসলাম (৩০)। ​এদিকে মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— দাউদকান্দি উপজেলার ইছাপুর সাহাপাড়ার অজিত বিশ্বাসের ছেলে কেশব বিশ্বাস (৩৫), ভিকতলা মেম্বার বাড়ির মৃত ধনু মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৩) এবং চান্দিনা মাধাইয়া ইউনিয়নের পোনসাই গ্রামের সফিকুল ইসলামের ছেলে মোঃ ফয়সাল আহাম্মেদ (৩৩)। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া জিআর ওয়ারেন্ট মূলে গ্রেফতারকৃত অপর দুইজন হলেন— চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়ন বিচুন্দাইর উত্তরপাড়ার আব্দুল মালেকের ছেলে মোঃ আব্দুল্লাহ (২২) এবং মহিচাইল ইউনিয়নের সমকাজী বাড়ির মোঃ আলী ও মরিয়ম বেগমের ছেলে মোঃ ইউনুছ মিয়া (৩৫)। ​এ বিষয়ে ২৩ জুন (বুধবার) চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান গণমাধ্যমকে জানান- এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  ডেমাজানীতে কোমলমতি শিশুদের মাঝে ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ