Dhaka ০৮:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পাবনায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার, দুজন ফরিদপুরে ও একজন ভাঙ্গুড়ায় গুরুত্বপূর্ণ মহাসড়কে যাত্রীদের দুর্ভোগ, বেহাল কাউনিয়ার একমাত্র যাত্রী ছাউনি দুর্ভোগে নারী ও দূরপাল্লার যাত্রীরা প্রথমবার লামা সফরে সংসদ সদস্য মাধবী মার্মা। ‎উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়, উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‎ ‎ লালপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নগরকান্দায় সহিংসতা ছাড়াই আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রথম দিন অতিবাহিত ধুনটে বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত ​ গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ​ চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২ বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত মীরগঞ্জ হাইস্কুল অ্যালামনাই বৃত্তি পেলেন ৮৬ জন ক্ষুদে শিক্ষার্থী

চাঁদপুরের বালিয়ায় গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ,৫ গরুর মৃত্যু, অসুস্থ একাধিক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৩৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৫৯ সময় দেখুন

আল আমিন ছৈয়াল! চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আকবর গাজীর গরুর খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারের পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও একাধিক গরু অসুস্থ হয়ে পড়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি গরু গুলোকে খাবার দেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই গরু গুলোর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারের মালিককে জানানো হয়। মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। তবে কী কারণে গরুগুলোর এমন মৃত্যু হয়েছে, তা চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

 

খামারের মালিক আকবর গাজী ও তাঁর ভাই কবির গাজী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে তাঁদের দুই ভাই গরুর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন বলে তাঁদের সন্দেহ। এতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এদিকে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দেওয়ান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, গরু অবলা প্রাণী। তাদের সঙ্গে এ ধরনের নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জমি সংক্রান্ত নিয়ে দন্ড থাকতে পারে কিন্তু পশুর সাথে এ কেমন শত্রুতা। বিষ প্রয়োগে নাকি অন্য কোনো কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

 

ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নূরনবী প্রামাণিক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, ঘটনাস্থল থেকে জবাই করা গরুর রক্ত ও গরুর খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত ও সংগৃহীত নমুনা পরীক্ষার পর গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগের বিষয়ে এখনো চূড়ান্তভাবে কিছু নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট নমুনা পরীক্ষার প্রতিবেদন ও তদন্তের মাধ্যমেই মৃত্যুর প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পাবনায় আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার, দুজন ফরিদপুরে ও একজন ভাঙ্গুড়ায়

চাঁদপুরের বালিয়ায় গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগ,৫ গরুর মৃত্যু, অসুস্থ একাধিক

আপডেটের সময়: ০৫:৩৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

আল আমিন ছৈয়াল! চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার ৯ নং বালিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আকবর গাজীর গরুর খামারে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারের পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও একাধিক গরু অসুস্থ হয়ে পড়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। খামারের তত্ত্বাবধায়ক আমির গাজী জানান, প্রতিদিনের মতো শুক্রবার সকালেও তিনি গরু গুলোকে খাবার দেন। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই গরু গুলোর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিষয়টি তাৎক্ষণিকভাবে খামারের মালিককে জানানো হয়। মালিক ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চারটি গরু মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। তবে কী কারণে গরুগুলোর এমন মৃত্যু হয়েছে, তা চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  জয়পুরহাটে অফিস শুরুর সাড়ে ৩ ঘন্টা পর ইউপি প্রশাসনিক কর্মকর্তার উপস্থিত।

 

খামারের মালিক আকবর গাজী ও তাঁর ভাই কবির গাজী অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরে তাঁদের দুই ভাই গরুর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়েছেন বলে তাঁদের সন্দেহ। এতে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে এবং আরও কয়েকটি গরু অসুস্থ হয়ে পড়েছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। এদিকে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ দেওয়ান ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, গরু অবলা প্রাণী। তাদের সঙ্গে এ ধরনের নিষ্ঠুর আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জমি সংক্রান্ত নিয়ে দন্ড থাকতে পারে কিন্তু পশুর সাথে এ কেমন শত্রুতা। বিষ প্রয়োগে নাকি অন্য কোনো কারণে গরুগুলোর মৃত্যু হয়েছে, তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করে দায়ীদের উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।

আরও পড়ুনঃ  মানিকগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী রিতা

 

ঘটনার খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. নূরনবী প্রামাণিক দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, ঘটনাস্থল থেকে জবাই করা গরুর রক্ত ও গরুর খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্ত ও সংগৃহীত নমুনা পরীক্ষার পর গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে গরুর খাবারে বিষ প্রয়োগের অভিযোগের বিষয়ে এখনো চূড়ান্তভাবে কিছু নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট নমুনা পরীক্ষার প্রতিবেদন ও তদন্তের মাধ্যমেই মৃত্যুর প্রকৃত কারণ এবং অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া সম্ভব হবে।

আরও পড়ুনঃ  সাজাপ্রাপ্ত আবু সাঈদ গ্রেপ্তার, ১০ কোটি টাকা আত্মসাত সহ আছে ৬ মামলা