Dhaka ০৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রথমবার লামা সফরে সংসদ সদস্য মাধবী মার্মা। ‎উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়, উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‎ ‎ লালপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা নগরকান্দায় সহিংসতা ছাড়াই আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রথম দিন অতিবাহিত ধুনটে বিশ্বহরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও মা সমাবেশ অনুষ্ঠিত ​ গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ  ​ চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২ বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতির ৩৬তম বার্ষিক সাধারণ সভা ও বাজেট অধিবেশন অনুষ্ঠিত মীরগঞ্জ হাইস্কুল অ্যালামনাই বৃত্তি পেলেন ৮৬ জন ক্ষুদে শিক্ষার্থী টাঙ্গাইলের গোপালপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই মাদকসেবীর কারাদণ্ড ভাঙ্গুড়ায় শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন

চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২

প্রতিনিধি মো: আরিফুল ইসলাম চাটমোহর-ভাঙ্গুড়া:
পাবনার চাটমোহরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে কৃষিপণ্যবোঝাই ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে চাটমোহর রেলবাজারের (অমৃতকুণ্ডা) হাটে যাওয়ার উদ্দেশ্যে কৃষিপণ্যবোঝাই অটোভ্যানে করে রওনা হন নজরুল হোসেনসহ কয়েকজন। অটোভ্যানটি মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায় পৌঁছালে হঠাৎ সেটির শ্যাফট ভেঙে যায়। এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অটোভ্যানচালক আব্দুল মমিন ও কৃষক নজরুল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় অটোভ্যানে থাকা আরও দুজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে চাটমোহর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোভ্যান জব্দ করা হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের মতে, সড়কে দ্রুতগতির ভারী যানবাহন চলাচল এবং ছোট যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে এ ধরনের দুর্ঘটনা আরও প্রাণহানির কারণ হতে পারে। তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. অলিউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনায় জড়িত ঢাকা মেট্রো-ট-১৮-২০৪১ নম্বরের ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোভ্যান জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

প্রথমবার লামা সফরে সংসদ সদস্য মাধবী মার্মা। ‎উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময়, উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ‎ ‎

চাটমোহরে ট্রাক-অটোভ্যান সংঘর্ষে নিহত ২, আহত ২

আপডেটের সময়: ০৫:৪৭:২০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

প্রতিনিধি মো: আরিফুল ইসলাম চাটমোহর-ভাঙ্গুড়া:
পাবনার চাটমোহরে বালুবোঝাই ট্রাকের সঙ্গে কৃষিপণ্যবোঝাই ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের শুকুরভাঙ্গা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে অটোভ্যানচালক আব্দুল মমিন (৩০) এবং মহেলা গ্রামের ইয়াসিন আলীর ছেলে কৃষক নজরুল হোসেন (৭০)।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নজরুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (৪০) এবং আজগার আলীর ছেলে মোজাম আলী (৪৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ  কাউনিয়ায় মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা মানউন্নয়নে জননী প্রকল্পের সভা

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে চাটমোহর রেলবাজারের (অমৃতকুণ্ডা) হাটে যাওয়ার উদ্দেশ্যে কৃষিপণ্যবোঝাই অটোভ্যানে করে রওনা হন নজরুল হোসেনসহ কয়েকজন। অটোভ্যানটি মথুরাপুর ইউনিয়নের ভাদড়া বাইপাস এলাকায় পৌঁছালে হঠাৎ সেটির শ্যাফট ভেঙে যায়। এ সময় পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক অটোভ্যানটিকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই অটোভ্যানচালক আব্দুল মমিন ও কৃষক নজরুল হোসেনের মৃত্যু হয়। এ ঘটনায় অটোভ্যানে থাকা আরও দুজন গুরুতর আহত হন।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে কাগজপত্র ছাড়াই চলছিল জ্বালানি কারখানা, ৫০ হাজার টাকা জরিমানা

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে চাটমোহর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। এ সময় দুর্ঘটনাকবলিত ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোভ্যান জব্দ করা হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়দের মতে, সড়কে দ্রুতগতির ভারী যানবাহন চলাচল এবং ছোট যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করা না গেলে এ ধরনের দুর্ঘটনা আরও প্রাণহানির কারণ হতে পারে। তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ঝুঁকিপূর্ণ যানবাহন চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

আরও পড়ুনঃ  রূপসায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার