Dhaka ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন চান্দ্রা দঃ বালিয়ায় এম.এ.এন ফুটবল টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত ধুনটে বিদ্যাসাগর মাল্টিমিডিয়া স্কুলে ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী জাতীয় ঐক্য চাইলে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: ডা. শফিকুর রহমান মাঝেরফাঁড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ১৫টি দোকান পুড়ে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি গাজীপুরে হামলায় আহত ৯ আনসার সদস্যকে দেখতে হাসপাতালে মহাপরিচালক কাজিরহাটে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান মৌসুমের শুরুতে আমন ধানের দরপতনে হতাশ পত্নীতলার কৃষকরা পত্নীতলায় টুপি সেলাই করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন উদ্যোক্তা সহ ৪০০ নারীর

চট্টগ্রামের ছিনতাইকারীদের গ্যাং লিডার ইসমাইল হোসেন গ্রেফতার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৫৭ সময় দেখুন

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর শীর্ষ ছিনতাইকারী মো. ইসমাইল হোসেন প্রকাশ ‘বোতল রনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইনসহ বিভিন্ন আইনে প্রায় ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া হাটহাজারী থানায় তার বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।তার বাড়ি হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মধ্যমপুরীচর এলাকায়। তিনি ওই এলাকার মো. মাসুদুর রহমান ওরফে দুলাল ড্রাইভারের ছেলে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের মোহরা কাজীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মোহরা পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ।

 

এসআই শাহনেওয়াজ বলেন, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। কয়েক দিন ধরে তাকে নজরদারিতে রাখা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশের তথ্য অনুযায়ী, ইসমাইল হোসেনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনে প্রায় ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া হাটহাজারী থানায় তাঁর বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

Tag :
জনপ্রিয় পোস্ট

পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন

চট্টগ্রামের ছিনতাইকারীদের গ্যাং লিডার ইসমাইল হোসেন গ্রেফতার

আপডেটের সময়: ১২:১৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

মোঃ সৈয়দ মিয়া চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর শীর্ষ ছিনতাইকারী মো. ইসমাইল হোসেন প্রকাশ ‘বোতল রনি’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র আইনসহ বিভিন্ন আইনে প্রায় ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া হাটহাজারী থানায় তার বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।তার বাড়ি হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মধ্যমপুরীচর এলাকায়। তিনি ওই এলাকার মো. মাসুদুর রহমান ওরফে দুলাল ড্রাইভারের ছেলে।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টার দিকে নগরের মোহরা কাজীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মোহরা পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শাহনেওয়াজ।

আরও পড়ুনঃ  আমতলী বাজারের কলা ব্যবসায়ী কামরুল ফকির নিখোঁজ, সন্ধান চায় পরিবার

 

এসআই শাহনেওয়াজ বলেন, চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশনায় তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। কয়েক দিন ধরে তাকে নজরদারিতে রাখা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশের তথ্য অনুযায়ী, ইসমাইল হোসেনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনে প্রায় ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া হাটহাজারী থানায় তাঁর বিরুদ্ধে চারটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

আরও পড়ুনঃ  চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার