Dhaka ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
পত্নীতলায় বিশ্বকাপ ফুটবল উন্মাদনার আরেক নাম আর্জেন্টিনা ফরিদপুরে কৃতী শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান দক্ষিণ কেরানীগঞ্জে বাবু হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন “আনন্দের মাধ্যমে মানসম্মত শিক্ষা, শিক্ষার মাধ্যমে আলোকিত ভবিষ্যৎ গঠনে চট্টগ্রাম মডেল স্কুল রাউজানে যুবদল নেতা হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা ভুলে যাওয়ার রোগ (ডিমেনশিয়া) বাড়ছে, বলছেন বিশেষজ্ঞরা চন্দ্রগঞ্জ উপজেলায় পিএমকে’র উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ জনপ্রতিনিধি কাছে অবহেলিত কালিরছড়া এলাকা : বেহাল দশায় জনজীবন বালিয়াডাঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়লো বসতবাড়ি, সর্বস্ব হারিয়ে পথে ৩ পরিবার চন্ডিছড়ায় সড়ক-সেতু রক্ষায় জরুরি ব্যবস্থা নিতে এমপি সৈয়দ মোঃ ফয়সলের নির্দেশ

ঘোড়াঘাটে ফুফাতো বোনের সঙ্গে জাম কুড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • ৭৩ সময় দেখুন

মোঃ রিফাত হোসেন, ঘোড়াঘাট প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া (আদর্শ গ্রাম) এলাকায় মর্মান্তিক পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাব্বির। সে মিনহাজুল ইসলামের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, সাব্বির তার ফুফাতো বোনের সঙ্গে বাড়ির পাশের একটি জামের গাছের নিচে জাম কুড়াতে যায়। গাছটি একটি গভীর পুকুরের পাড়ে অবস্থিত ছিল। এ সময় বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে থাকা পাড়ে পা পিছলে সাব্বির পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সাব্বিরের ফুফাতো বোনকে জীবিত উদ্ধার করলেও সাব্বিরকে উদ্ধার করে মৃত অবস্থায়।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  ঠাকুরগাঁওয়ে বিএসএফের পুশইন ঠেকাতে রাতভর সীমান্ত পাহারায় বিজিবি ও গ্রামবাসী

স্থানীয়দের অভিযোগ, এলাকায় কিছু অসাধু ব্যক্তি অপরিকল্পিতভাবে গভীর পুকুর খনন করায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হবে। যদি কোনো অনিয়ম বা অবহেলার প্রমাণ পাওয়া যায়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সচেতন মহল ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে অপরিকল্পিত পুকুর খনন বন্ধ এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যার দুদিনেও হয়নি মামলা
Tag :
জনপ্রিয় পোস্ট

পত্নীতলায় বিশ্বকাপ ফুটবল উন্মাদনার আরেক নাম আর্জেন্টিনা

ঘোড়াঘাটে ফুফাতো বোনের সঙ্গে জাম কুড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেটের সময়: ০৬:০৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

মোঃ রিফাত হোসেন, ঘোড়াঘাট প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া (আদর্শ গ্রাম) এলাকায় মর্মান্তিক পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম সাব্বির। সে মিনহাজুল ইসলামের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, সাব্বির তার ফুফাতো বোনের সঙ্গে বাড়ির পাশের একটি জামের গাছের নিচে জাম কুড়াতে যায়। গাছটি একটি গভীর পুকুরের পাড়ে অবস্থিত ছিল। এ সময় বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে থাকা পাড়ে পা পিছলে সাব্বির পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সাব্বিরের ফুফাতো বোনকে জীবিত উদ্ধার করলেও সাব্বিরকে উদ্ধার করে মৃত অবস্থায়।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যার দুদিনেও হয়নি মামলা

স্থানীয়দের অভিযোগ, এলাকায় কিছু অসাধু ব্যক্তি অপরিকল্পিতভাবে গভীর পুকুর খনন করায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হবে। যদি কোনো অনিয়ম বা অবহেলার প্রমাণ পাওয়া যায়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সচেতন মহল ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে অপরিকল্পিত পুকুর খনন বন্ধ এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

আরও পড়ুনঃ  সাঘাটা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন