Dhaka ০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যথাযোগ্য মর্যাদায় ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত।। লালপুরে অবৈধভাবে ফসলি জমির উর্বর মাটি কাটার অভিযোগে ৩ জন আটক বগুড়ার ধুনটে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত ​ ধুনটে নিমগাছী ইউপির নবাগত প্রশাসনিক কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ​ মাদারগঞ্জে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দিলেন নাবিল হোসেন তামিম কেরানীগঞ্জে সিএনজি তল্লাশি করে ১৬টি হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ আটক ২ শিক্ষার মানোন্নয়নে বামনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ গোসাইরহাটে সরকারি শামসুর রহমান কলেজে ছাত্রীবাস ও কলেজ বাস চালুর দাবি ছাত্রদলের মানিকগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে নারী সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত ডাকাতবিরোধী অভিযানের পর মামলার আসামি চকরিয়া থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য

ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা।

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:৩৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৪৪ সময় দেখুন

মোঃ রমজান আলী আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জেঁকে বসেছে তীব্র শীত ও ঘন কুয়াশা। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ২০২৬ ইং ভোর থেকেই পুরো উপজেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা না মেলায় এবং কুয়াশার ঘনত্ব বেশি থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, দিনমজুর ও সাধারণ কর্মজীবী মানুষ।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে দৃশ্যমানতা অনেক কমে গেছে। ফলে দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। তীব্র শীত ও যানবাহন সংকটের কারণে সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারছেন না স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।

অন্যদিকে, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে অনেকেই সকালে কাজের সন্ধানে বের হতে পারেননি। ফলে পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। একইভাবে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পেরে ভোগান্তি পোহাতে হচ্ছে সরকারি-বেসরকারি চাকরিজীবীদেরও।

স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন ধরেই রাত থেকে সকাল পর্যন্ত কুয়াশার দাপট বাড়ছে, তবে আজকের কুয়াশার তীব্রতা সবচেয়ে বেশি। আবহাওয়া এমন থাকলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও কৃষি কাজে আরও বড় ধরনের স্থবিরতা নেমে আসার আশঙ্কা করছেন স্থানীয়রা।

Tag :
জনপ্রিয় পোস্ট

যথাযোগ্য মর্যাদায় ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত।।

ঘন কুয়াশার চাদরে ঢাকা আটোয়ারী ভোগান্তিতে শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবীরা।

আপডেটের সময়: ১১:৩৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

মোঃ রমজান আলী আটোয়ারী উপজেলা (পঞ্চগড়) প্রতিনিধি: হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় জেঁকে বসেছে তীব্র শীত ও ঘন কুয়াশা। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ২০২৬ ইং ভোর থেকেই পুরো উপজেলা ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে। বেলা বাড়ার সাথে সাথে সূর্যের দেখা না মেলায় এবং কুয়াশার ঘনত্ব বেশি থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, দিনমজুর ও সাধারণ কর্মজীবী মানুষ।

আরও পড়ুনঃ  অস্তিত্ব সংকটে বরিশালের জাহাজ নির্মাণশিল্প

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশার কারণে সড়কগুলোতে দৃশ্যমানতা অনেক কমে গেছে। ফলে দুর্ঘটনা এড়াতে দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। তীব্র শীত ও যানবাহন সংকটের কারণে সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছাতে পারছেন না স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

অন্যদিকে, সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশার কারণে অনেকেই সকালে কাজের সন্ধানে বের হতে পারেননি। ফলে পরিবার-পরিজন নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। একইভাবে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পেরে ভোগান্তি পোহাতে হচ্ছে সরকারি-বেসরকারি চাকরিজীবীদেরও।

আরও পড়ুনঃ  আটোয়ারী থানায় আ.লীগের দুই নেতাকর্মীসহ গ্রেপ্তার ৩